ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর

ইরাকে অভিযানে ইসলামিক স্টেটের চার নেতা নিহত: সেন্টকম

বাংলারচিঠিডটকম ডেস্ক:

ইরাকের পশ্চিমাঞ্চলে গত মাসে মার্কিন-ইরাকির যৌথ অভিযানে ইসলামিক স্টেট গ্রুপের চার নেতা নিহত হয়েছে। এরমধ্যে দেশটিতে জিহাদি গোষ্ঠীর প্রধানও রয়েছে। মার্কিন সেনাবাহিনী ১৩ সেপ্টেম্বর শুক্রবার একথা জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড, বা সেন্টকম গত ২৯ আগস্টের অভিযান সম্পর্কে এক্স-এ এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই অভিযানটি আইএসআইএস নেতাদের টার্গেট করে চালানো হয়েছিল। ইরাকি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা, সঙ্ঘবদ্ধ হওয়া এবং পরিচালনা করার অভিযোগে আইএসআইএসের ক্ষমতাকে ব্যাহত এবং পতন ঘটাতে এই অভিযান চালানো হয়েছিল।’

অভিযানে মোট ১৪ জন আইএস-এর সক্রিয় সদস্য নিহত হয়েছে। এরআগে অবশ্য ১৫ জনের মৃত্যুর খবর প্রকাশ করেছিল মার্কিন বাহিনী। অভিযানে পাঁচ মার্কিন সৈন্য আহত হয়েছে। সেন্টকম দেওয়া তথ্য অনুসারে নিহত চার নেতা আহমাদ আল-ইথাউই নামে পরিচিত ইরাকে ইসলামিক স্টেট গ্রুপের অপারেশন লিডার; আবু হাম্মাম, তিনি পশ্চিম ইরাকে অপারেশন তত্ত্বাবধান করেন; আবু আলী আল-তুনিসি; তিনি প্রযুক্তিগত উন্নয়ন পরিচালনা করেন; এবং শাকির আল-ইসাউই, তিনি পশ্চিম ইরাকে গ্রুপের সামরিক অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন।

জেনারেল মাইকেল এরিক কুরিলা এক বিবৃতিতে বলেছেন, ‘সেন্টকম আইএসআইএসের স্থায়ীভাবে পতনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। কারণ, এই জঙ্গি সংগঠনটি মার্কিন যুক্তরাষ্ট্র, আমাদের মিত্র ও অংশীদারদের এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

ইরাকে জিহাদি বিরোধী জোট বাহিনীর উপস্থিতি নিয়ে বাগদাদ ও ওয়াশিংটনের মধ্যে চলমান আলোচনার মধ্যেই এই অভিযান চালানো হয়।

ইরাক থেকে মার্কিন সৈন্য সম্পূর্ণ প্রত্যাহারের ঘোষণা সত্বেও কোনো সময়সীমা প্রকাশ করা হয়নি।

ইসলামিক স্টেট গোষ্ঠীর বিরুদ্ধে আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে ইরাকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ২,৫০০ এবং সিরিয়ায় ৯শ’ সেনা রয়েছে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী

ইরাকে অভিযানে ইসলামিক স্টেটের চার নেতা নিহত: সেন্টকম

আপডেট সময় ০৭:১৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪