ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

জাতীয় পতাকা উড়িয়ে, জাতীয় সঙ্গীত গেয়ে জামালপুর উদীচীর প্রতিবাদী কর্মসূচি উদযাপিত

জাতীয় পতাকা উত্তোলন করেন বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল ও জাতীয় সঙ্গীত পরিবেশ করেন উদীচী শিল্পীগোষ্ঠী। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

বাংলদেশের জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ এই গান ও জাতীয় পতাকা পরিবর্তন বা বাতিলের জন্য গভীর ষড়যন্ত্রের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জাতীয় পতাকা উত্তোলনের সাথে সাথে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়েছে। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জামালপুর জেলা শাখা ৬ সেপ্টেম্বর, শুক্রবার সকালে জামালপুর শহরের দয়াময়ী মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

৬ সেপ্টেম্বর সকাল সোয়া ১০টায় উদীচী জামালপুর জেলা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল জাতীয় পতাকা উত্তোলন করেন। একই সময়ে সাধারণ সম্পাদক সন্তোষ কুমার রাজভরের নেতৃত্বে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন উদীচী জেলা শাখার গৌতম সিংহ সাহা, পার্থ প্রতিম দে, তাপস বণিক, কণা রহমান, শিউলী চৌধুরী, মানসী গোস্বামী, জয়ন্ত ঘোষ রিপন, স্বরসতী রাজভরসহ কার্যকরী সংসদের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সংসদের কার্যকরী কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দ । ছবি : বাংলারচিঠিডটকম

জাতীয় সঙ্গীত পরিবেশনা শেষে উদীচী জেলা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল এ প্রতিবেদকে বলেন, আজকে (৬ সেপ্টেম্বর) শুধু জামালপুরেই নয়, সারা বাংলাদেশে জাতীয় সঙ্গীতের জন্য প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে উদীচীর উদ্যোগে। জাতীয় সঙ্গীতকে বাতিল করার জন্য কিছু লোক বা মৌলবাদীরা উঠেপড়ে লেগেছে সারা বাংলাদেশে। তাদেরই বিরুদ্ধে এই প্রতিবাদ কর্মসূচি।

তিনি আরও বলেন, আমাদের জাতীয় পতাকা এবং জাতীয় সংঙ্গীত আমাদের শহীদদের রক্ত দিয়ে কেনা। এই রক্ত দিয়ে কেনা এই জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা ছিনিয়ে নেয়ার মতো কোন অধিকার কাউকে দেওয়া হয় নাই। আমরা দেই নাই। আমরা কাউকে সেই অধিকার দিবোও না। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে বলতে চাই। আমার রক্ত শহীদের রক্তে রঞ্জিত। ৩০ লাখ শহীদ ও দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। এই দেশ বিক্রির নয়। এই দেশ কেনার জন্য নয়। আমরা আমাদের জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত পরিবর্তিত হবে দিবো না। জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের জন্য আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

জাতীয় পতাকা উড়িয়ে, জাতীয় সঙ্গীত গেয়ে জামালপুর উদীচীর প্রতিবাদী কর্মসূচি উদযাপিত

আপডেট সময় ১২:২৯:০৪ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪