ঢাকা ০১:১৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত

ষড়যন্ত্র এখনও শেষ হয়নি : ওয়ারেছ আলী মামুন

সভায় বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে বিএনপি পূর্ণসমর্থন দিয়েছিল তাই আন্দোলন স্বৈরাচার পতনের রূপ নিয়েছিল। সেই আন্দোলনে একটি গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে শেখ হাসিনা ক্ষমতার মসনদ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়।

১ সেপ্টেম্বর রবিবার জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ নেতারা আজ আত্মগোপনে রয়েছে। কিন্তু আওয়ামী লীগের ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। আওয়ামী লীগ ১৭ বছর অন্যায়, জুলুম, হামলা-মামলা দিয়েছে। আর আমরা ১৭ বছর জেল, জুলুম, নির্যাতন সকল কিছু মোকাবেলা করে রাজপথে সংগ্রাম করেছি।

ওয়ারেছ আলী মামুন বলেন, আমরা সফল হয়েছি এদেশের ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে আজকে স্বৈরাচার পতন হয়েছে। বাংলাদেশের মানুষ স্বৈরাচার শেখ হাসিনার কাছ থেকে মুক্তি পেয়েছে। কিন্তু আমাদের গন্তব্যে আমরা পৌঁছতে পারিনি। আমাদের আবার নতুন করে শপথ নিতে হবে বাংলাদেশের গণতন্ত্র, জনগণের অধিকার প্রতিষ্ঠার আদায়ের জন্য। আগামী দিনে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের মধ্যদিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা ছাড়া আমাদের বিকল্প কোন রাস্তা নেই।

জেলা বিএনপির সহ-সভাপতি আইনজীবী মো. ফজলুল হকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিবের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী, জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।

আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। পরে বন্যার্তদের জন্য ত্রাণ তহবিলে নেতাকর্মীরা অর্থ প্রদান করেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

ষড়যন্ত্র এখনও শেষ হয়নি : ওয়ারেছ আলী মামুন

আপডেট সময় ১০:২৫:১৬ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪