ঢাকা ০২:১২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জামালপুরে এডিপির উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রস্তাবিত জায়গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে, প্রথম ধাপে ৩ ইউনিয়ন নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন দায়সারাভাবে মাদারগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালনের অভিযোগ

জামালপুরে বিএনপির দুই গ্রুপে ব্যাপক সংঘর্ষ, ভাংচুর, আহত ৩০

প্রতিপক্ষের হামলায় জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পদক শাহ মো. ওয়ারেছ আলী মামুনের ক্ষতিগ্রস্ত ব্যক্তিগত গাড়ি। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুরে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, ভাংচুর ও ৩০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। ৩১ আগস্ট শনিবার বিকেলে আনুমানিক সাড়ে ৪টার দিকে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ময়মনসিংহ বিভাগের চারটি জেলার বিএনপির নেতৃবৃন্দের সাথে ভিডিও কনফারেন্সে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় মতবিনিময় সভায় ঢুকতে না পেরে বিএনপির একাংশের লোকজন হট্টগোল করে। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র-শস্ত্র প্রদর্শন করে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের ব্যবহৃত গাড়িসহ ২৫টি মোটরসাইকেল ভাংচুর করা হয়। আহত হয় অন্তত ২৫/৩০ জন নেতাকর্মী।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদিন দলের নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছেন সুশৃঙ্খল, ধৈর্যশীল হতে। যাতে করে কোনরকম বিশৃঙ্খলায় না জড়ায় তারা। এরই অংশ হিসেবে জামালপুর শহরের দেওয়ানপাড়ায় একটি কমিউনিটি সেন্টারে ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়। সেখানে আয়োজন ছিল সীমিত। অনুষ্ঠান শুরুর আগে কেন্দ্রীয় একজন নেত্রী এবং নেতা ৩০/৪০ জন নেতাকর্মীকে নিয়ে অনুষ্ঠানে ঢুকেন। দলের নির্দেশনা না মেনে তারা অনুষ্ঠানে ঢুকে পড়েন। তাদেরকে বোঝানো হলেও তারা আমাদের কথা মানেননি। পরিকল্পিতভাবে তারা সেখানে বিশৃঙ্খলা করে বেশ কিছু গাড়ি ভাংচুর করে এবং নেতাকর্মীদের ওপর হামলা চালায়। হামলায় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়।

তিনি আরও বলেন, যারা বিশৃঙ্খলা করেছে তাদের বিরুদ্ধে দলীয় নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এ প্রসঙ্গে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মহিলা সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা বৈঠক করবে। সেই বৈঠকে থাকার জন্য আমরা আসছি। এখানে জেলা বিএনপি অন্যায়ভাবে যে ক্যাটাগরি করছে তাতে ত্যাগী নেতাকর্মীরা যেতে পারছে না। যারা ১৭ বছর জেল খেটেছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিজে কোন দিন জেল খাটেনি, কোন মামলা নাই। আওয়ামী লীগের সাথে আঁতাত করে দল চালিয়েছে। আমাদের ছেলেদের ব্যবহার করে দল চালিয়েছে তাদের আজ ঢুকতে দেয়নি। এভাবে দল চলতে পারে না। বিএনপির অনেক নেতাকর্মী তার কাছে নির্যাতিত হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জামালপুরে বিএনপির দুই গ্রুপে ব্যাপক সংঘর্ষ, ভাংচুর, আহত ৩০

আপডেট সময় ০৯:২৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪