ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুই দালাল আটক

জাহিদুর রহমান উজ্জ্বল
নিজস্ব প্রতিবেদক, মাদারগঞ্জ, বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জের ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোগীদেরকে ভাগিয়ে বেসরকারি ক্লিনিকে নেয়ার অভিযোগে দুই দালালকে আটক করেছে থানা পুলিশ। ২৭ জুলাই শনিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন উপজেলার বালিজুড়ি এম পাড়ার রেবেকা বেগম ও উপজেলা সদরের লাকি খাতুন। তারা দুজন উপজেলা হাসপাতালের সামনে থেকে রোগী নিয়ে একটি ক্লিনিকে যাচ্ছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম জয় জানান, ইদানিং মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহিরাগত দালালদের উৎপাত বেড়ে যাওয়ায় শনিবার তিনি পুলিশের সহযোগিতা চান। পুলিশ এসে হাসাপাতালের সামনে থেকে দুই দালালকে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয় এলাকাবাসী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত একাধিক রোগী অভিযোগ করেন, ইদানিং মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে অনেক বেসরকারি ক্লিনিক ও ডায়োগনিস্টিক সেন্টার গড়ে উঠেছে। গ্রামের সহজ সরল রোগীরা হাসাপাতালে আসলে এক শ্রেণির মহিলা ও পুরুষ দালাল তাদেরকে নানান প্রলোভন দেখিয়ে ভাগিয়ে বেসরকারি ক্লিনিকে নিয়ে চিকিৎসা প্রদান করেন। বর্তমানে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ১০০ দালাল সার্বক্ষণিক নিয়োজিত থাকে। ফলে সরকারি চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে শত শত রোগী।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ জানান, পুলিশ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে দুজন মহিলাকে আটক করেছে। তারা প্রাথমিকভাবে নিজেদের দোষ স্বীকার করেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে এখনো কোন অভিযোগ পাইনি। পেলে মামলা নেয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুই দালাল আটক

আপডেট সময় ০৬:৫৮:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪