ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন : জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইসলামপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেখ হাসিনার নির্দেশ বন্যার্ত একজন মানুষও যেন অনাহারী না থাকে : ধর্মমন্ত্রী

বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি বলেছেন, বন্যার্তদের পাশে থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশ দিয়েছেন। বন্যার্তদের জন্য সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। একজন বন্যার্ত মানুষও যেন না খেয়ে অনাহারে দিন কাটায় সেজন্য সকল নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের সাথে নিয়ে দুর্গতদের পাশে থাকার নির্দেশ দেন। গরীব অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর জন্য শেখ হাসিনা বিনিদ্র ও অক্লান্তভাবে কাজ করে যাচ্ছেন। চলমান বন্যা যতদিন থাকবে, শুকনো খাবারসহ ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

জামালপুরের ইসলামপুর উপজেলায় ১১ জুলাই বৃহস্পতিবার বিকেলে নোয়ারপাড়া ইউনিয়নের হাড়গিলা, কড়িরতাইর, নোয়ারপাড়া , রামভদ্রা, ব্রহ্মোত্তর, কাজলা, কাটমা ও টগার চরে ৪০০ পরিবারের মাঝে শুকনো খাবার ও দুঃস্থ এইডের উদ্যোগে ৪০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আইনজীবী আব্দুস ছালাম, সহকারী কমিশনার (ভূমি) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার জাকিউল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম আসাদুল্লাহর সভাপতিত্বে এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বি এম রেজাউল করিম রেজা, উপজেলা ছাত্রলীগের সভাপতি নূরে আজাদ ইমরান, সম্পাদক ফারুক হোসেন সুমন, পৌর ছাত্রলীগের সভাপতি আসাদুল্লাহ আকাশসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

শেখ হাসিনার নির্দেশ বন্যার্ত একজন মানুষও যেন অনাহারী না থাকে : ধর্মমন্ত্রী

আপডেট সময় ১২:২৯:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪