ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত মুসলিমাবাদে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে পোড়ানো হয় চায়না রিং জাল আড়াইশ’ অ্যাথলেটদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত জামালপুরে বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্যোগ ও দুঃসময়ে সরকার দুর্গতদের পাশে রয়েছে : ত্রাণ বিতরণ ও বাঁধ পরিদর্শনে ধর্মমন্ত্রী

সাপধরী কাশারী ডোবা বাঁধ কাম রাস্তা পরিদর্শন করেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, বন্যার্তদের পাশে থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশ দিয়েছেন। বন্যার্তদের জন্য সরকারে সর্বাত্মক চেষ্টা করছে। একজন বানভাসি মানুষও যেন না খেয়ে দিন না কাটায় সেজন্য সকল নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের সাথে নিয়ে তাদের পাশে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গরিব অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর জন্য শেখ হাসিনা বিনিদ্র ও অক্লান্তভাবে কাজ করে যাচ্ছেন। চলমান বন্যা যতদিন থাকবে, শুকনা খাবারসহ ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

মন্ত্রী জামালপুরের ইসলামপুর উপজেলায় ১০ জুলাই বুধবার উপজেলার চিনাডুলী ইউনিয়নের বীর নন্দনের পাড়া, চর নন্দনের পাড়া, বামনা, গিলাবাড়ী, গুঠাইল, আমতলী এলাকায় ৪০০ পরিবারের মাঝে ত্রাণের চাল ও আওয়ামী লীগের আয়োজনে ২০০ পরিবারের মাঝে শুকনা খাবার, ইসলামি রিলিফ আয়োজনে ক্ষতিগ্রস্তদের মাঝে হাইজিং কিটস ও নগদ অর্থ এবং সাপধরী কাশারী ডোবা বাঁধ কাম রাস্তা পরিদর্শন অনুষ্ঠানে এসব কথা বলেন।

বন্যার্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি: বাংলারচিঠিডটকম

তিনি বলেন, জাতির পিতা দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে চেয়েছেন। আওয়ামী লীগ সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মানুষের মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা। যা যা দরকার তা সরকার করে যাচ্ছে। দেশে গণতন্ত্র আছে বলেই এ দুর্যোগের সময় সরকার মানুষের পাশে দাঁড়িয়েছে।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আইনজীবী আব্দুস সালাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা যুঁথী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, অধ্যক্ষ জামাল আবু নাছের চৌধুরী চার্লেস, আব্দুর রাজ্জাক লাল মিয়া, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত

দুর্যোগ ও দুঃসময়ে সরকার দুর্গতদের পাশে রয়েছে : ত্রাণ বিতরণ ও বাঁধ পরিদর্শনে ধর্মমন্ত্রী

আপডেট সময় ০৮:০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪