ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন : জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইসলামপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম করছে সরকার : ধর্মমন্ত্রী

বক্তব্য রাখেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, দেশের যুব সমাজই আগামী দিনের নেতৃত্ব দেবে। সে কারণে সকল অনিয়ম, দুর্নীতি, অনৈকতা থেকে যুব সমাজকে ফিরিয়ে আনতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের যে উন্নয়নের অগ্রযাত্রা এই অগ্রযাত্রায় যুব সমাজ যাতে ভূমিকা রাখতে পারে সে জন্য বহুমুখী কর্মসূচি নেয়া হয়েছে। আমাদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অভাবনীয় বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। যুবকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ জনশক্তিতে পরিণত করা হচ্ছে।

মন্ত্রী জামালপুরের ইসলামপুর উপজেলায় ৮ জুলাই সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে কম্পিউটার ও নেটওয়ার্ক বিষয়ক প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, দেশের যুব সমাজকে সামনের কাতারে এনে দক্ষ জনবলে পরিণত করে তাদেরকে যথাযথ পুনর্বাসনের জায়গায় আনা সম্ভব হলে জাতির অগ্রযাত্রাকে আরও শানিত করা সম্ভব হবে। তারা যাতে আউটসোর্সিং এর মাধ্যমে ব্যাপকভাবে নিজেদের আর্থিক স্বচ্ছলতা আনতে পারেন, সাবলম্বি হতে পারেন, সে ব্যবস্থা করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, দেশের প্রতিটি যুবক আগামী দিনের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তত থাকতে হবে। মাদক অনিয়ম দুর্নীতি এর থেকে যুব সমাজকে কিভাবে মূলস্রোতে রাখা যায় সে জন্য আমাদের সকলকে মিলে কাজ করতে হবে।

উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর ইসলামপুরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিরাজুল ইসলামের সভাপতিত্বে এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান আইনজীবী আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা যুঁথী, সহকারী কমিশনার ভূমি সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, অধ্যক্ষ জামাল আবু নাছের চৌধুরী চার্লেস, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার, যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে তিনি ধর্ম মন্ত্রণালয়ের স্বেচ্ছাধীন তহবিল ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট হতে প্রাপ্ত মন্দির ও অসহায় দুস্থদের অনুকূলে প্রাপ্ত বরাদ্দের চেক বিতরণ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম করছে সরকার : ধর্মমন্ত্রী

আপডেট সময় ০৯:৫৫:৩০ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪