ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু মাদারগঞ্জে কিশোরী রূপসী হত্যা : প্রেমের সম্পর্কের টানাপোড়েনে ধর্ষণের পর শ্বাসরোধ প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর অপহরণ করে ধর্ষণ, ৩ আসামির মৃত্যুদণ্ড মাদারগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে নজরুল বর্ষ উদযাপন শুরু ইসলামপুরে দোকান খোলা রাখায় ৩ ব্যবসায়ীকে জরিমানা ইসলামপুরে দুই সার ডিলারকে জরিমানা বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জ সীমান্তে ১৩ বস্তা সার জব্দ বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড : ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ক্ষতি অর্ধ কোটি টাকার

ক্যালিফোর্নিয়ায় দাবানল আরও ছড়িয়েছে

বাংলারচিঠিডটকম ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে রেকর্ড তাপমাত্রায় দাবানল আরও ছড়িয়েছে। দমকল বাহিনী কয়েকটি পয়েন্টে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। তবে উত্তরাঞ্চলের দাবানল নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে।

এদিকে বিখ্যাত ইয়োসোমাইট জাতীয় উদ্যানের কাছে নতুন করে দাবানল ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় এই অঙ্গরাজ্যে ৫ জুলাই শুক্রবার ৪৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

জাতীয় আবহাওয়া সংস্থা সতর্ক করে বলেছে, শুক্র ও শনিবার পশ্চিমে বিপজ্জনক তাপমাত্রা আরো বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। গড়ে তাপমাত্রা ১৫ থেকে ৩০ ডিগ্রি বেশি থাকবে। লাখ লাখ আমেরিকান ৪ জুলাই স্বাধীনতা দিবস উপযাপন উপলক্ষ্যে আতশবাজি প্রদর্শনের প্রেক্ষিতে সপ্তাহান্তে তাপমাত্রা রেকর্ড ছাড়িয়েছে।

পরিবেশ বিজ্ঞানীরা বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে গত কয়েক দশক ধরে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। এর জন্যে মানবসৃষ্ট বৈশ্বিক উষ্ণতা দায়ী।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

ক্যালিফোর্নিয়ায় দাবানল আরও ছড়িয়েছে

আপডেট সময় ০৪:৫৩:১৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪