ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান পেল বাংলাদেশ জামালপুরের ভোক্তা অধিকার কর্মকর্তার কাণ্ড : কাঁচামালকে ভেজাল ঘোষণা, জরিমানা ও কোটি টাকার কাঁচামাল ধ্বংস শেরপুর জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে পৈতৃক ভিটায় মেয়ের অধিকার প্রতিষ্ঠিত শীতার্তদেরন জন্য ডিসির ত্রাণ ভান্ডারে ৩৫০ কম্বল দিল আশা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলের কারণে হাজার হাজার লোককে সরে যাওয়ার নির্দেশ

বাংলারচিঠিডটকম ডেস্ক:

ভয়াবহ দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চল। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। তাই হাজার হাজার লোককে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে রেকর্ড ভাঙা ও বিপজ্জনক তাপপ্রবাহের কারণে দমকল কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনার কাজ জটিল হয়ে পড়েছে।

ওরোভিলের বাইরে মঙ্গলবার আগুনের সূত্রপাত হওয়ার পর থেকে ৩,৫০০ একরেরও বেশি এলাকা পুড়ে গেছে।

রাজ্যের রাজধানী স্যাক্রামেন্টোর কাছের শহর প্যারাডাইজ থেকে ২৩ ম্ইাল দূরে ওরোভিল অবস্থিত। প্যারাডাইজে ২০১৮ সালে ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। ক্যালিফোর্ণিয়ার ইতিহাসে যা ছিল সবচেয়ে ভয়াবহ। ওই দাবানলে ৮৫ জন প্রাণ হারিয়েছিল।

স্থানীয় এনবিসি অনুমোদিত কেসিআরএ’র খবরে বলা হয়েছে, বুধবার ওই এলাকার ২৫ হাজারেরও বেশি লোককে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে আগুন নেভাতে গিয়ে দমকল বাহিনীর কিছু সদস্য আহত হয়েছে। তবে তা মারাত্মক নয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলের কারণে হাজার হাজার লোককে সরে যাওয়ার নির্দেশ

আপডেট সময় ১১:৫৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪