ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যে স্মারকগ্রন্থে আবারও জীবন্ত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু, দাদি আহত স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াতে ইসলামী নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে রাজিব বাসচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত, আহত ২০ শিশুবান্ধব সমাজ গঠনই হোক আমাদের অঙ্গীকার : সংসদ সদস্য মামুন মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু মাদারগঞ্জে কিশোরী রূপসী হত্যা : প্রেমের সম্পর্কের টানাপোড়েনে ধর্ষণের পর শ্বাসরোধ প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর অপহরণ করে ধর্ষণ, ৩ আসামির মৃত্যুদণ্ড

সড়কের পাশে পড়েছিল কাপড় ব্যবসায়ীর লাশ

লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে পুলিশ। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন
বিশেষ প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম

শেরপুরে মোস্তাইন বিল্লাহ্ (৪৫) নামে এক কাপড় ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ২ জুলাই মঙ্গলবার সকালে জেলা শহরের খোয়ারেরপাড় এলাকার শেরপুর-জামালপুর সড়কের পাশ থেকে মোস্তাইনের লাশ উদ্ধার করা হয়।

মোস্তাইন বিল্লাহ্ ঝিনাইগাতী উপজেলার বানিয়াপাড়া কালিবাড়ী এলাকার সামসুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইগাতীর বানিয়াপাড়া কালিবাড়ী এলাকার বাসিন্দা মোস্তাইন বিল্লাহ্ ভ্যান যোগে কালিবাড়ী বাজারসহ বিভিন্ন স্থানে কাপড় বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।

১ জুলাই সোমবার রাত ৯টার দিকে ব্যবসায়িক কারণে শেরপুর পৌরসভার তাতালপুর মহল্লা হয়ে মোস্তাইন জেলা শহরে আসেন। এরপর রাতে তিনি আর বাড়ি ফিরে যাননি। পরদিন মঙ্গলবার সকালে খোয়ারেরপাড় এলাকার শেরপুর-জামালপুর সড়কের পাশে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী সদর থানায় খবর দেয়।

পরে সদর থানার এসআই হাসিবুর রহমান ও এসআই তোফাজ্জল হোসেন অন্যান্য পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাপড় ব্যবসায়ী মোস্তাইন বিল্লাহর লাশ উদ্ধার করেন। এবং সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এদিকে পুলিশ জানায়, মোস্তাইন বিল্লাহর ডান চোখের পাশে সামান্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খোরশেদ আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সদর থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, মোস্তাইন বিল্লাহর মৃত্যুর রহস্য উদঘাটন করতে পুলিশী তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

আপলোডকারীর তথ্য

যে স্মারকগ্রন্থে আবারও জীবন্ত তিনি

সড়কের পাশে পড়েছিল কাপড় ব্যবসায়ীর লাশ

আপডেট সময় ১০:১১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪