ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে নকলায় আগাম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

নকলায় আগাম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু
নিজস্ব প্রতিবেদক, নকলা (শেরপুর), বাংলারচিঠিডটকম

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে শেরপুরের নকলা উপজেলার চরকৈয়া গ্রামে আগাম ঈদুল আজহা পালিত হয়েছে। ১৬ জুন রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ গ্রামে পবিত্র ঈদুল আজহার জামায়াত অনুষ্ঠিত হয়েছে।

প্রত্যেকটি জামায়াতে দুই’শ থেকে আড়াই’শ মুসল্লী অংশগ্রহণ করেন। এসব জামায়াতে পুরুষ মুসুল্লীদের পাশাপাশি নারী মুসল্লীরাও পর্দার ভিতরে নামাজে অংশ নেন। জামাতের ইমাম হিসেবে নামাজ পড়ান মাও: হীরা মানিক।

এছাড়াও শেরপুর সদর উপজেলার উত্তর চরখারচর ও দক্ষিণ চরখারচর, নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া ও গোবিন্দনগর ছয়আনি পাড়া এবং ঝিনাইগাতি উপজেলার বনগাঁও চতলে পালিত হয়েছে ঈদুল আজহা।

উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে শেরপুরের এসব এলাকায় সৌদির সাথে মিল রেখে একদিন আগেই পবিত্র ঈদুল আজহা পালন করে থাকে। মুসল্লীদের সংখ্যাও ধীর গতিতে বেড়ে চলছে বলে জানান এলাকাবাসী।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে নকলায় আগাম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

আপডেট সময় ০১:২৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪