ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জামালপুরে সিডস কর্মসূচির অবহিতকরণ সভা

সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

২০২৮ সালের শেষ নাগাদ জামালপুর জেলার তিন হাজার প্রান্তিক পরিবারকে উন্নত আর্থ-সামাজিক অবস্থাকে উপভোগ্য করে তোলার লক্ষ্যে মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীলতার সাথে আর্থ-সামাজিক (সিডস) কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস।

২৪ এপ্রিল জামালপুর সদর উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।

সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন, উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খান, ব্র্যাকের জেলা সমন্বয়ক ওমর ফারুক প্রমুখ। সভায় কর্মসূচির ধারণাপত্র উপস্থাপন করেন সিডস কর্মসূচির ব্যবস্থাপক শামসুদ্দিন।

বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা।ছবি: বাংলারচিঠিডটকম

সভা সূত্র জানায়, অন্তর্ভুক্তিমূলক মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে সহায়তা করা এবং শক্তিশালী সমাজ গঠনের পাশাপাশি জেন্ডার সমতা, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, অন্তর্ভুক্তি এবং দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালনা করা হবে।

উল্লেখ্য, জেলার ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার পাশাপাশি জামালপুর সদর উপজেলার কেন্দুয়া, মেষ্টা, তিতপল্লা এবং শরিফপুর ইউনিয়নে ২০২৮ সাল পর্যন্ত কার্যক্রম চলবে।

নরওয়েভিত্তিক দাতা সংস্থা স্ট্রমী ফাউন্ডেশনের অর্থায়নে সিডস কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস বলেন, উন্নয়ন সংঘ সবসময় ভালো কাজ করে থাকে। সিডস কর্মসূচির লক্ষ্য, উদ্দেশ্য সফল বাস্তবায়নে জামালপুর সদর উপজেলা প্রশাসন সর্বাত্মক সহায়তা করবে।

আপলোডকারীর তথ্য

ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

জামালপুরে সিডস কর্মসূচির অবহিতকরণ সভা

আপডেট সময় ০৭:২৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪