ঢাকা ০১:১৬ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

জামালপুরে র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ মাদককারবারী গ্রেপ্তার

গ্রেপ্তার মাদককারবারী।ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলায় চেকপোস্ট বসিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৯৯ বোতল ফেন্সিডিলসহ এক মাদককারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্প।

২০ এপ্রিল দুপুর সাড়ে ১২টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. আবরার ফয়সাল সাদী।

এর আগে ১৯ এপ্রিল রাতে জামালপুর পৌরসভার ফুলবাড়িয়া দড়িপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী মো. মজিবর রহমান (৫৫) কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার মধ্য ভরতের ছড়া গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে।

জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. আবরার ফয়সাল সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল জামালপুর জেলার সদর থানাধীন ফুলবাড়িয়া দড়িপাড়া এলাকায় চেকপোস্ট করাকালীন একটি মোটরসাইকেলকে সন্দেহ হলে থামার সংকেত দিলে মোটরসাইকেলটি চেকপোস্টের সামনে থামে। এ সময় ওই মোটরসাইকেলটির চালককে তল্লাশিকালে ৯৯ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় মাদকদ্রব্য পাচারের কাজে ব্যবহৃত মোটরসাইকেল, নগদ পাঁচ হাজার ছয়শত ত্রিশ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক অবৈধ বাজার মূল্য নিরানব্বই হাজার টাকা।

আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার আসামির বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

জামালপুরে র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ মাদককারবারী গ্রেপ্তার

আপডেট সময় ০৯:৫৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪