ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে জলবায়ু ঝুঁকি চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ভেকু দিয়ে মাটি কেটে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু

ভারত শাসিত কাশ্মীরে নৌকাডুবে ৪ জনের প্রাণহানি, নিখোঁজ ১৯

বাংলারচিঠিডটকম ডেস্ক :

ভারত শাসিত কাশ্মীরে একটি নদীতে নৌকা ডুবে চারজন প্রাণ হারিয়েছে এবং আরও ১৯ জন এখনো নিখোঁজ রয়েছে। কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।

খবরে বলা হয়, দুর্ঘটনার পর উদ্বিগ্ন ও শোকার্ত পরিবারের সদস্যরা নদীর তীরে জড়ো হয়। এ সময় সামুদ্রিক কমান্ডোদের সাথে উদ্ধার অভিযানে অংশ নেওয়া উদ্ধারকর্মীদের রাবার বোটের সাহায্যে প্রাণে বেঁচে যাওয়া লোকজনকে খুঁজে বের করার জন্য দৌড়ঝাঁপ করতে দেখা যায়।

নিখোঁজদের মধ্যে বেশ কয়েকজন শিশু ও রয়েছে। তারা স্কুলে যাওয়ার পথে যানজট এড়াতে শ্রীনগর শহরের ঝিলাম নদীতে নৌ দুর্ঘটনার শিকার হয়।

নগরীর প্রধান হাসপাতালের সুপারিনটেনডেন্ট মুজাফফর জারগার সাংবাদিকদের বলেন,‘নৌকা দুর্ঘটনায় আমরা ৪ জনের লাশ পেয়েছি।’

হাসপাতালে আরো তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক কাশ্মীরের শীর্ষএক কর্মকর্তা এএফপি’কে বলেন, নৌকাটি ডুবে যাওয়ার সময় এতে ২৬ জন যাত্রী ছিল।

কাশ্মীরের শীর্ষ রাজনৈতিক কর্মকর্তা মনোজ সিনহা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেছেন, ‘শ্রীনগরে নৌকা ডুবিতে প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত।’

কাশ্মীরে সকালের যানজট এড়াতে অনেক অফিস কর্মী এবং স্কুল শিক্ষার্থীরা তাদের গন্তব্যে যেতে নৌকা ব্যবহার করে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ

ভারত শাসিত কাশ্মীরে নৌকাডুবে ৪ জনের প্রাণহানি, নিখোঁজ ১৯

আপডেট সময় ০৪:৪৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪