ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

জামালপুরে ২৯০ বোতল ফেনসিডিলসহ ৫ জন আটক

ফেনসিডিলসহ আটক ৫। ছবি: বাংলারচিঠিডটকম

ফেনসিডিলসহ আটক ৫। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুরে ২৯০ বোতল ফেনসিডিলসহ পাঁচ জনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ১৪ এপ্রিল অভিযান চালিয়ে আটকের পর ১৫ এপ্রিল দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল হালিম রাজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে ১৪ এপ্রিল জামালপুর শহরের ডাকপাড়া বাইপাস সড়কে অভিযান চালিয়ে এক নারীসহ পাঁচজনকে আটক করা হয়। এ সময় তাদের সাথে থাকা পাঁচটি ট্রাভেল ব্যাগে মোট ২৯০ বোতল অবৈধ ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট ২৯ লিটার ফেনসিডিলের আনুমানিক মূল্য ৫ লাখ ৮০ হাজার টাকা। তারা কুড়িগ্রাম থেকে জামালপুর হয়ে নারায়ণগঞ্জে ফেনসিডিল বহন করে নিয়ে যাচ্ছিল। নির্বিঘ্নে যাতায়াতের জন্য তারা এই রুটটি ব্যবহার করে।

আটকরা হলেন- নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলার আজিজনগর এলাকার মৃত আব্দুল মালেক শেখের ছেলে আলমগীর শেখ (২৪), একই এলাকার এনায়েত মোল্লার ছেলে আলামিন (২৩), একই উপজেলার মাসুমাবাদ এলাকার আবু মানছুরের ছেলে মাজাহারুল ইসলাম শাকিল (২৯), কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বড় খাটমারী এলাকার জামাল উদ্দিনের ছেলে ওমর ফারুক (২২) ও চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চরপোয়ারনাতলী এলাকার মৃত হেদায়েত উল্লাহ গাজীর মেয়ে কুলসুম বেগম (২২)।

সহকারী পরিচালক মো. আব্দুল হালিম রাজ আরও জানান, আটকদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয় এবং ১৫ এপ্রিল দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। তাদের পেছনে কারা জড়িত আছে তা তদন্ত করে দেখা হবে। মাদক নির্মূলে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

জামালপুরে ২৯০ বোতল ফেনসিডিলসহ ৫ জন আটক

আপডেট সময় ০৮:২৮:০৫ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪