ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলছাত্রী অপহরণের দায়ে তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের নতুন স্কুল ড্রেস দিলেন জামালপুরের জেলা প্রশাসক পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু সরিষাবাড়ীতে জিলবাংলা সুগার মিলে ৩ দফা দাবিতে শ্রমিকদের সভা অনুষ্ঠিত জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড নকলায় শিক্ষার মানোন্নয়নে করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত ২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত

সুস্থ সুন্দর আনন্দময় জীবনের জন্য খেলাধুলার বিকল্প নেই : ধর্মমন্ত্রী

পুরস্কার বিতরণ করেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি বলেছেন, শারীরিক মানসিক বিকাশের অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা। ক্রীড়াঙ্গনকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। শরীর ও মনে সুস্থ মানুষ হতে হবে। তার সমস্ত সম্ভাবনাকে বিকশিত করতে হবে। সে জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই।

জামালপুরের ইসলামপুরে ১২ এপ্রিল বিকালে পচাবহলা জয়তুনন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম মোখলেছুর রহমান ও মরহুম আব্দুল আলীম স্মৃতি ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা, ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মত ক্রীড়ামোদী রাষ্ট্র নায়ক খুঁজে পাওয়া খুবই কঠিন। বিগত ১৫ বছর সর্বক্ষেত্রে খেলাধুলায় উন্নত হয়েছে এবং এটি সবার দৃষ্টি কেড়েছে। আগামীতেও তাঁর নেতৃত্বে বাংলাদেশ খেলাধুলায় আরও ভালো করবে এটিই আমাদের প্রত্যাশা।

পচাবহলা ইয়ং স্পোর্টিং ক্লাব আয়োজনে খেলায় মাহামুদপুর একাদশ, তেঘুরিয়া একাদশকে ২ গোলে পরাজিত করে। প্রধান অতিথি ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান চ্যাম্পিয়ন ও রানার্স আপের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, সহ-সভাপতি শাহাদত হোসেন স্বাধীন, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক আকন্দ, খলিলুর রহমান, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার, বেলগাছা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্কুলছাত্রী অপহরণের দায়ে তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড

সুস্থ সুন্দর আনন্দময় জীবনের জন্য খেলাধুলার বিকল্প নেই : ধর্মমন্ত্রী

আপডেট সময় ০২:১৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪