ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বিএনপি’কে অন্ধকারে ঠেলে দিয়েছে : ওবায়দুল কাদের

বাংলারচিঠিডটকম ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন মানবতা ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বিএনপি’র রাজনীতিকে অন্ধকারে ঠেলে দিয়েছে। বিএনপি এই অন্ধকার থেকে আর বের হতে পারছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

২৯ মার্চ সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে সাধারণ মানুষের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, নির্বাচনের আগে বিএনপি কীভাবে বিদেশী শক্তির তাবেদারী করেছে। কীভাবে বাংলাদেশকে নিষেধাজ্ঞা দেওয়া ও নির্বাচন বানচালের চক্রান্ত করেছে।

তিনি বলেন, সুসময় আসতে সময় লাগে। সারা বিশ্বে সংকটের যে প্রতিক্রিয়া আমাদের এখানেও ধাক্কা লেগেছে। তবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মত দক্ষ, বিচক্ষণ নেতৃত্ব আছে বলেই বাংলাদেশের মানুষ মোটামুটি ভালো আছে। তুলনামূলকভাবে অনেক দেশের চেয়ে ভালো।

বিএনপি’র ৮০ ভাগ নেতাকর্মী আওয়ামী লীগ সরকার কর্তৃক নিগৃহীত ও নির্যাতিত হচ্ছে বলে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল যে বক্তব্য দিয়েছেন তার বক্তব্যের সমালোচনা করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, মির্জা ফখরুলকে বলবো এসব মিথ্যাচার থেকে বিরত থাকুন। প্রকাশ্যে এসে তালিকাটা হাজির করুন। ৮০ ভাগ নেতাকর্মী এরা কারা? মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আমির খসরু সবাই তো একে একে জেল থেকে বের হয়ে গেলেন।

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, বিএনপির রাজনীতি নেতিবাচক। এই রাজনীতি দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। দিন যতই যাচ্ছে বিএনপি ততই অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে, সংকুচিত হয়ে যাচ্ছে।

দিল্লির শাসন মেনে নেওয়ার জন্য পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করিনি বিএনপির এমন বক্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আসলে বিএনপি পাকিস্তানের সাথে কখনো সম্পর্ক ছিন্ন করে নাই। বিএনপির হৃদয়ে পাকিস্তান, চেতনায় পাকিস্তান। আর আওয়ামী লীগ কোন বিদেশি শাসন, কোন বিদেশীর দাসত্ব করে না। আমাদের হৃদয়ে বাংলাদেশ, চেতনায়ও বাংলাদেশ। সেটাই আমরা মনে প্রাণে ধারণ করি।

তিনি বলেন, সারাদেশে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন দলীয় সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইফতার পার্টি না করে সাধারণ মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করছে। আর বিএনপি বড় বড় হোটেলে আয়োজন করে। বিএনপি এই ইফতার পার্টি আয়োজন করে আওয়ামী লীগের চরিত্র হনন, আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচার করে যাচ্ছে।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে ইফতারে ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, শিল্প ও বাণিজ্য সম্পাদক সিদ্দিকুর রহমানসহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বিএনপি’কে অন্ধকারে ঠেলে দিয়েছে : ওবায়দুল কাদের

আপডেট সময় ০৭:১৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪