ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

বিভাগীয় হিউম্যান রাইটস ফোরামের ত্রৈমাসিক সভা

বক্তব্য রাখেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বাংলাদেশের প্রতিনিধি জাহিদ হোসেন। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ, মানবাধিকার লঙ্ঘনের শিকার ঘটনার তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং ভুক্তভোগী ব্যক্তির পাশে দাঁড়ানোসহ মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সামাজিক জাগরণ তৈরি করে ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণের অঙ্গীকার নিয়ে ময়মনসিংহ বিভাগীয় হিউম্যান রাইটস ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফোরামের সদস্য আইনজীবী দিলোরা বেগম।

ময়মনসিংহের গ্রিন পয়েন্টে ২৭ মার্চ অনুষ্ঠিত সভায় মুখ্য আলোচক ছিলেন জাতিসংঘের বাংলাদেশে মানবাধিকার বিষয়ক কর্মকর্তা জাহিদ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফোরামের সমন্বয়ক স্বাবলম্বী উন্নয়ন সমিতির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক স্বপন পাল।

বিভাগের ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণার জেলার মোট ১৯ জন প্রতিনিধি সভায় অংশ নেন। উপস্থিত সবাই ফোরামের নির্বাহী সদস্য।

সভায় উপস্থিত সদস্যগণ। ছবি: বাংলারচিঠিডটকম

সভায় সকলের সক্রিয় অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। এরমধ্যে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নির্দেশনা ও প্রস্তাবনা বাস্তবায়ন সংক্রান্ত প্রশিক্ষণ। একই সাথে ফেসবুক ব্যবহার তথা তথ্য, প্রযুক্তি সংক্রান্ত প্রশিক্ষণের আয়োজন করা। প্রতি জেলা থেকে কমপক্ষে মানবাধিকার লঙ্ঘনজনিত ২টি করে ঘটনার উপর প্রতিবেদন তৈরি করে ফোরামে জমা দেওয়া, বার্ষিক প্রতিবেদন তৈরি করা, তথ্য-উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণ করা, নকলায় সাংবাদিককে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ার ঘটনায় নিবিড়ভাবে অনুসন্ধান করে প্রতিবেদন তৈরি করা, যে কোন মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় প্রতিবাদ করা এবং প্রেসার গ্রুপ হিসেবে দায়িত্ব পালন করাসহ বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করে কর্মপরিকল্পনা তৈরি করা হয়। এর আগে উপস্থিত সবাই গত তিনমাসে মানবাধিকার বিষয়ক দায়িত্ব পালনের বর্ণনা দেন।

সভা শেষে বার্ষিক প্রতিবদন প্রকাশের জন্য স্বপন পালকে সম্পাদক এবং জাহাঙ্গীর সেলিম, হাকিম বাবুল, সুবর্না এবং কামাল হোসেনকে সম্পাদকমন্ডলির সদস্য করে সম্পাদনা পরিষদ গঠন করা হয়। চলতি বছরের ১০ ডিসেম্বর মানবাধিকার দিবসে পুস্তিকা আকারে প্রতিবেদনটি প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ প্রকাশনার ব্যয়ভার বহন করবে জাতিসংঘের মানবাধিকার দপ্তর।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

বিভাগীয় হিউম্যান রাইটস ফোরামের ত্রৈমাসিক সভা

আপডেট সময় ০৮:১৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪