ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

বঙ্গবন্ধুর স্বপ্নের সিঁড়ি বেয়ে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে : ধর্মমন্ত্রী

বক্তব্য রাখেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সিঁড়ি বেয়ে বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে শেখ হাসিনা। উন্নয়ন, অগ্রগতি ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় লাল সবুজের নিশান নিয়ে আওয়ামী লীগ দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে তিনি।

তিনি জামালপুরের ইসলামপুরে ২৮ ফেব্রুয়ারি রাতে বণিক সমিতির উদ্যোগে বাজারস্থ মোড়ে সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে একটি উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা। ডিজিটাল বাংলাদেশ গড়ার পর পরবর্তী লক্ষ্য স্মার্ট বাংলাদেশ। চতুর্থ শিল্প বিপ্লবের নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে তরুণদের প্রশিক্ষিত করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। মেধা ও প্রযুক্তিনির্ভর উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ ব্যবস্থা ঘোষণা করা হয়েছে। বাংলাদেশকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। ২০৪১ সালে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার সে দায়িত্ব আজকে ব্যবসায়ীদের ওপর। শিল্প, ব্যবসা-বাণিজ্য যত প্রসারিত হবে, মানুষের আর্থিক অবস্থা তত ভালো হবে। স্মার্ট দেশ বিনির্মাণে ব্যবসায়ীদের সহযোগিতা করতে হবে।

দক্ষতা অর্জন ও প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শুধু স্বপ্ন দেখলে হবে না, স্বপ্ন বাস্তবায়নেরও যোগ্যতা অর্জন করতে হবে। সেই ধরনের চিন্তা ভাবনাও থাকতে হবে। যুবকদের শুধু একটা পাস করে চাকরির পেছনে না ছুটে নিজেদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি।

বণিক সমিতির সভাপতি আওয়াল খান লোহানীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, সহসভাপতি জামাল আব্দুন নাছের বাবুল, মজিবর রহমান শাহজাহান, ফরিদ উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক সরদার জাকিউল হক, বণিক সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহীম সরকার, ব্যবসায়ী নুরল ইসলাম, সবুজ খন্দকার প্রমুখ।

এর আগে বণিক সমিতির সকল সদস্যবৃন্দ ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক উপহার দেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধুর স্বপ্নের সিঁড়ি বেয়ে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে : ধর্মমন্ত্রী

আপডেট সময় ০৮:২২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪