ঢাকা ১২:০৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র

বাংলারচিঠিডটকম ডেস্ক :

ঘরের মাঠে কোপা আমেরিকার প্রস্তুতিকে সামনে রেখে ব্রাজিল জাতীয় দলের সাথে একটি প্রীতি ম্যাচ আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউএস সকার গতকাল এই ঘোষণা দিয়েছে।

আগামী ৯ জুন মেরিল্যান্ডের ল্যান্ডোভারের ফেডএক্স ফিল্ডে কলম্বিয়া ও ১২ জুন ওরল্যান্ডের ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মোকাবেলা করবে যুক্তরাষ্ট্র।

কোপা আমেরিকা আগামী ২০ জুন থেকে ১৪ জুলাই যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হবে। এবারের আয়োজনে কনমেবল থেকে ১০টি দল, কনকাকাফ থেকে ছয়টি দল মিলে সর্বমোট ১৬ দল ৩২ ম্যাচে অংশ নিবে।

যুক্তরাষ্ট্র জাতীয় দলের কোচ গ্রেগ বেরহল্টার এক বিবৃতিতে বলেছেন, ‘বিশ্বের সেরা একটি দলের বিপক্ষে চ্যালেঞ্জ মোকাবেলার কথা বললে ব্রাজিলের থেকে ভাল দল আর কিছু হতে পারেনা।’

কোপা আমেরিকায় গ্রুপ-সি’র ম্যাচে যুক্তরাষ্ট্র বলিভিয়া, পানামা ও উরুগুয়ের মোকাবেলা করবে।

আগামী ২৩ জুন ডালাসে বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে যুক্তরাষ্ট্র তাদের কোপা আমেরিকা মিশন শুরু করবে। পরের দিন লস এ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়ামে ব্রাজিল তাদের যাত্রা শুরু করবে। ব্রাজিলের প্রতিপক্ষ এখনো নিশ্চিত হয়নি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০৫:২৫:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪