ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী ঘুষি মেরে অটোচালকের নাক ফাটিয়ে দিলেন ট্রাফিক পুলিশ বিধবা ইয়াসমিনকে ঘর নির্মাণ করে দিচ্ছে মাদারগঞ্জ উপজেলা যুবদল আইন সহায়তা ফাউন্ডেশনের বগারচর ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার

ইউক্রেনে সৈন্য পাঠাবে না যুক্তরাষ্ট্র

বাংলারচিঠিডটকম ডেস্ক :

ইউক্রেনে যুদ্ধ করতে যুক্তরাষ্ট্র সৈন্য পাঠাবে না। হোয়াইট হাউস ২৭ ফেব্রুয়ারি এ কথা বলেছে।

এর আগে ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো ইউক্রেনে পশ্চিমা বাহিনী পাঠানোর বিষয়টি বাতিলে অস্বীকৃতি জানিয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের নারী মুখপাত্র এড্রিন ওয়াটসন এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন স্পষ্ট করে বলেছেন ইউক্রেনে যুদ্ধের জন্যে যুক্তরাষ্ট্র কোন সৈন্য পাঠাবে না।

জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন, ইউক্রেনে মার্কিন সেনা সদস্যরা কেবল কিয়েভে মার্কিন দূতাবাসে গুরুত্বপূর্ণ কাজ করবে।

মার্কিন সৈন্যদের অস্ত্র উৎপাদন কিংবা সাইবার কার্যক্রমের জন্যে পাঠানোর বিষয়টি কিরবি অস্বীকার করেন। যদিও ফরাসী পররাষ্ট্র মন্ত্রী স্টিফেন সেজর্ন পশ্চিমা সৈন্যরা এমনটি করবে বলে জানিয়েছেন।

এ প্রসঙ্গে কিরবি বলেছেন, ইউক্রেনে সৈন্য পাঠানোর বিষয়টি ফ্রান্স কিংবা অন্য ন্যাটোভুক্ত দেশের ‘সার্বভৌম সিদ্ধান্ত’।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

ইউক্রেনে সৈন্য পাঠাবে না যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০৩:১৭:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪