ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নকলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলছে বাংলাদেশ : ধর্মমন্ত্রী

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ২০৪১ সালের মধ্যে দেশকে ডিজিটাল থেকে ‘স্মার্ট বাংলাদেশে’ রূপান্তরে কাজ করে যাচ্ছেন। আগামী ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলবেন তিনি।

জামালপুরের ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজনে ২৬ ফেব্রুয়ারি সিরাজাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে বিশেষ বর্ধিত সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি। আমরা এখানেই থেমে থাকিনি, ২১০০ সালের বদ্বীপ কেমন হবে- সে পরিকল্পনাও নিয়েছি। স্মার্ট বাংলাদেশে প্রযুক্তির মাধ্যমে সবকিছু হবে। সেখানে নাগরিকরা প্রযুক্তি ব্যবহারে দক্ষ হবে এবং এর মাধ্যমে সমগ্র অর্থনীতি পরিচালিত হবে। সরকার এবং সমাজকে স্মার্ট করে গড়ে তুলতে এর মধ্যেই বিশাল কর্মযজ্ঞ সম্পাদিত হয়েছে। সরকার ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার চারটি ভিত্তি সফলভাবে বাস্তবায়নে কাজ করছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তথ্যপ্রযুক্তি, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন খাতে বিশ্বব্যাপী উন্নয়নের ‘রোল মডেল’ হিসেবে বিবেচিত হচ্ছে। ইতোমধ্যে জনসাধারণেরা ব্যবহার করছে স্বপ্নের পদ্মা সেতু ও মেট্রোরেল। যা দেশের যোগাযোগ ব্যবস্থাসহ সামগ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার অনন্য মাইলফলক। শেখ হাসিনার নেতৃত্বে ‘ডিজিটাল বাংলাদেশ’ গঠনের সফলতার পথ ধরে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ গঠনের পথে দেশ আরও সাহস ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাবে।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জবান আলীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, সহ-সভাপতি শাহাদত হোসেন স্বাধীন, মজিবর রহমান শাহজাহান, ফরিদ উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক জিয়াউল হক সরকার, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, আব্দুল খালেক আকন্দ, ত্রাণ সম্পাদক সালাউদ্দিন শাহ, চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কমল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্রাম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

এতে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলছে বাংলাদেশ : ধর্মমন্ত্রী

আপডেট সময় ১০:১১:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪