ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গৃহবধূকে ধর্ষণের দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ড বৈলডাঙ্গা বিলের প্রকৃতিতে সৌন্দর্য ছড়াচ্ছে লাল শাপলা ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে বাঁশির শব্দে ছুটল ঘোড়া, উল্লাসে মাতল হাজারো দর্শক জামালপুরে নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ক এপির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল

ময়মনসিংহে বাস-সিএনজি অটোরিকশা দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু

বাংলারচিঠিডটকম ডেস্ক :

ময়মনসিংহে বাস-সিএনজি চালিত অটোরিকশা দুর্ঘটনায় মহিলা ও শিশুসহ ৭ জন মারা গেছেন। ১৬ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১ টায় ময়মনসিংহ-শেরপুর সড়কের বড়বিলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, ময়মনসিংহ সদর উপজেলার চরঈশ্বরদিয়া ইউনিয়নের বড়বিলা এলাকায় ময়মনসিংহগামী সিএনজিচালিত অটো রিকশার সাথে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়।এতে সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ৭ জন যাত্রী মারা যান। নিহতদের মধ্যে একজন মহিলা ও শিশু রয়েছে।

খবর পেয়ে দুপুর সাড়ে ১২টায় পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠায়। দুর্ঘটনায় সিএনজির চালকসহ ৭ যাত্রীর কেউ বেঁচে নেই। দুর্ঘটনার পর ওই সড়কে একঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

এদিকে দুর্ঘটনার পর দ্রুতগতির বাসটি ঘটনাস্থল থেকে একশ গজ দূরে যান্ত্রিক ত্রুটির কারনে আটকে যায়। পরে স্থানীয় লোকজন বাসটি আটক করে।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ মাইন উদ্দিন আরও জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নালিতাবাড়ীগামী একটি যাত্রীবাহী বাস শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার আলালপুর বড়বিলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে ময়মনসিংহগামী একটি সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চালকসহ ৭ জন মারা যায়। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

ওই এলাকার প্রত্যক্ষদর্শী জিয়াউর রহমান জানান, সিএনজি চালিত অটোরিকশা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ওভারটেক করে সামনে গেলে যাত্রীবাহী বাস সিএনজিচালিত অটোরিকশাকে দুমড়ে মুচরে কিছুদূর নিয়ে যায়। এতে সিএনজির সকল যাত্রী মারা যায়। নিহত সকল যাত্রী ফুলপুর উপজেলার বাইটকান্দি গ্রামের বলে জানা গেছে।

নিহতদের নাম ও পরিচয় বিস্তারিত এখনো জানা যায়নি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গৃহবধূকে ধর্ষণের দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ড

ময়মনসিংহে বাস-সিএনজি অটোরিকশা দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু

আপডেট সময় ০৫:১৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪