ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার মাদারগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন যুক্তরাষ্ট্রে নিহত লিমন আন্তঃনগর ট্রেনের সময়সূচির পরিবর্তন চায় সরিষাবাড়ীবাসী জলাবদ্ধতার যন্ত্রণা থেকে মুক্তি চায় জামালপুর পৌরবাসী সুপেয় পানি প্রকল্পের মেয়াদ শেষ হলেও অনিশ্চিত সেবা, ভোগান্তিতে পৌরবাসী স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সাজ্জাতুল বরখাস্ত সারাদেশে গত ২৪ ঘন্টায় হামের নতুন রোগী ৯৫, মৃত্যু ৫ খুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে মাদকদ্রব্যসহ আটক ২

দেওয়ানগঞ্জে পুলিশের অভিযানে আটক দুই মাদক কারবারি। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল
দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জে ৫ ফেব্রুয়ারি রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে দুইকেজি গাঁজাসহ তাজুল ইসলাম (৫৭) ও ৩৫টি ইয়াবাসহ শফি আলম (২৭) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ।

তাজুল ইসলাম উপজেলার মৌলভীরচর গ্রামের মৃত ইয়াকুব আলী সরকারের ছেলে এবং শফি আলম দক্ষিণ সাপমারী গ্রামের জাবেদ আলীর ছেলে।

জানা গেছে, ৫ ফেব্রুয়ারি মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী চর আমখাওয়া ইউনিয়নের মৌলভীরচর এলাকার মাদক কারবারি তাজুল ইসলামের নিজ ঘর তল্লাশি চালিয়ে খাটের নিচ থেকে দুইকেজি গাঁজাসহ তাকে আটক করে পুলিশ। অপরদিকে হাতীভাঙ্গা ইউনিয়নের কাঠারবিল এলাকা থেকে শফি আলমকে ৩৫টি ইয়াবাসহ আটক করা হয়।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশ ক্রমে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ওই দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ থানায় মাদক আইনে মামলা দিয়ে ৬ ফেব্রুয়ারি দুপুরে আদালতে সোপর্দ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

দেওয়ানগঞ্জে মাদকদ্রব্যসহ আটক ২

আপডেট সময় ০৯:২৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪