ঢাকা ০৩:১২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

শ্রীলংকা ক্রিকেটের নিষেধাজ্ঞা প্রত্যাহার

বাংলারচিঠিডটকম ডেস্ক :

বোর্ডের প্রশাসনিক কার্যকলাপে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করার প্রতিশ্রুতি দেওয়ার পর শ্রীলংকা ক্রিকেটের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে খেলাটির বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

দুর্নীতির অভিযোগ নিয়ে ওঠা বিতর্কের কারণে শ্রীলংকার ক্রিকেট বোর্ড (এসএলসি) এখনও অথনৈতিক সংকটে ভুগছে।

নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক ইভেন্টে অংশগ্রহণে বাধা ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজনের সুযোগও হারায় শ্রীলংকা।

এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, ‘আজ শ্রীলংকা ক্রিকেট বোর্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে আইসিসি।’

এসএলসি প্রশাসনে সরকারি হস্তক্ষেপের কারনে গত নভেম্বরের এসএলসির সদস্যপদ স্থগিত করেছিল আইসিসি।
আইসিসি জানিয়েছে, ‘এখন আর সদস্যরা কোন নিয়ম লঙ্ঘন করছে না বলে তারা সন্তুষ্ট।’

অফিসিয়াল সূত্র এএফপিকে জানিয়েছে, আইসিসির সাথে আলোচনা করেছেন শ্রীলংকার নতুন ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্দো এবং তিনি ক্রিকেট বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

আইসিসির আপত্তি সত্ত্বেও ফার্নান্দোর উত্তরসূরি রসান রানাসিংহের নির্বাচিত বোর্ডকে বরখাস্ত করার পর শ্রীলংকার ক্রিকেট পরিচালনার জন্য অন্তবর্তী কমিটি নিয়োগ করা হয়েছিলো।

রাজনৈতিক হস্তক্ষেপের বিষয়ে আইসিসির স্পষ্ট নিয়ম আছে এবং পূর্বেও বহিষ্কার করা হয়েছিলো শ্রীলংকাকে।

নিষেধাজ্ঞা চলাকালীন শ্রীলংকাকে দ্বিপাক্ষিক সিরিজ খেলার অনুমতি দেয় আইসিসি। যার সুবাদে সদ্যই ঘরের মাঠে জিম্বাবুয়ের সাথে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে খেলেছে শ্রীলংকা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

শ্রীলংকা ক্রিকেটের নিষেধাজ্ঞা প্রত্যাহার

আপডেট সময় ০৭:১২:৫২ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪