ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক

বাংলারচিঠিডটকম ডেস্ক :

গাজার দক্ষিণাঞ্চলে রোববার ফিলিস্তিনী সংগঠন হামাসের সাথে ইসরায়েলের তুমুল যুদ্ধ চলছে।

এদিকে প্যারিসে যুদ্ধবিরতির আলোচনায় ইসরায়েল, মিশর ও কাতারের কর্মকর্তাদের সাথে যোগ দিয়েছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রধান।

ইসরায়েলী সেনাবাহিনী বলেছে, দক্ষিণ গাজায় বর্তমানের মূল যুদ্ধক্ষেত্র খান ইউনুসে প্রচ- যুদ্ধ শুরু হয়েছে।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, খান ইউনুসে রোববার ইসরায়েলী হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছে। এছাড়া এই এলাকা থেকে দিনভর গোলাগুলির শব্দ শোনা গেছে।

প্যারিসে মিসর, ইসরায়েল ও কাতারের কর্মকর্তাদের সাথে সিআইএ’র পরিচালক উইলিয়াম বার্নস বৈঠক করেছেন। ইসরায়েল গঠনমূলক আলোচনার খবর জানিয়েছে। তবে ইসরায়েলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আলোচনায় এখনও উল্লেখযোগ্য ফাঁক রয়ে গেছে। আগামী দিনগুলোতে আরো আলোচনা চলবে।

একটি নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে, যুদ্ধবিরতির বিনিময়ে হামাসের কাছ থেকে জিম্মিদের মুক্তির জন্যে আলোচনা করতে মার্কিন প্রেসিডেন্ট বার্নসকে প্যারিস পাঠিয়েছেন।

এদিকে যুদ্ধের তীব্রতার কারণে জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস জাতিসংঘের ফিলিস্তিনী শরণার্থী সংস্থার প্রতি সহযোগিতা আরো বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

গত ৭ অক্টোবর হামাসের ইসরায়েলে হামলার সাথে জাতিসংঘের কর্মীরা জড়িত ছিল বলে ইসরায়েলী অভিযোগের পর যুক্তরাষ্ট্র ও জার্মানীসহ কয়েকটি দাতা দেশ ফিলিস্তিনী শরণার্থী সংস্থার জন্যে তহবিলে অর্থ দেওয়া আপাতত বন্ধ করে দিয়েছে।

এই প্রেক্ষিতে গুতেরেস দাতা দেশগুলোর প্রতি আবশ্যকীয় সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেছেন, গাজার মরিয়া জনগোষ্ঠীর তীব্র চাহিদা অবশ্যই পূরণ করতে হবে।

জাতিসংঘের ফিলিস্তিনী শরণার্থী সংস্থার (ইউএনআরডব্লিওএ) প্রধান ফিলিপ্পে লাজ্জারিনি সতর্ক করে বলেছেন, তহবিল কমানোর অর্থ হলো গাজার ত্রাণ কার্যক্রমকে ধ্বংসের কাছাকাছি নিয়ে যাওয়া।

এদিকে জাতিসংঘে ইসরায়েলী দূত গিলাদ এরদান বলেছেন, ইউএনআরডব্লিওএকে দেয়া তহবিল সন্ত্রাসী কাজে ব্যয় হবে।

গিলাদ দাতাদের সংস্থাটি নিয়ে পুরো তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

দক্ষিণ গাজায় তুমুল যুদ্ধ ॥ চলছে যুদ্ধবিরতির বৈঠক

আপডেট সময় ০৭:০৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪