ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু জামালপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না সন্তানের প্রথম আশ্রয় মা, শিক্ষক, আজীবনের পথপ্রদর্শক : সমাজকল্যাণ মন্ত্রী অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন

বামুনপাড়া-তিরুথায় সুবিধাবঞ্চিত শীতার্তরা পেল উদয়ন ক্লাবের কম্বল

শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম :

জামালপুর পৌরসভার বামুনপাড়া, তিরুথা গ্রামের সুবিধাবঞ্চিত দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে উদয়ন উৎপাদনমুখী সমবায় সমিতি ও উদয়ন ক্লাব। ২৭ জানুয়ারি দুপুরে উদয়ন ক্লাব প্রাঙ্গণে এই কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ। কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদয়ন ক্লাবের উপদেষ্টা জাহাঙ্গীর সেলিম এবং সঞ্চালনা করেন উদয়ন ক্লাবের সভাপতি মেহেদী হাসান অপু।

কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ। ছবি : বাংলারচিঠিডটকম

এ সময় অন্যান্যের মধ্যে বামুনপাড়া নগর উন্নয়ন কমিটির সভাপতি মিয়ার উদ্দিন মাস্টার, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল মোতালব, জামালপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাসিরন আক্তার, সাবেক কাউন্সিলর গোলাম ফরিদ আজাদ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহীন, সাধারণ সম্পদক শিমুলসহ এলাকার গণ্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এলাকার দেড় শতাধিক বৃদ্ধ, বিধবা, প্রতিবন্ধী, স্বামী পরিত্যক্তা দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এতে সহয়োগিতা করেন জামালপুর জেলা প্রশাসন, জামালপুর পৌরসভা এবং বামুনপাড়া নগর উন্নয়ন কমিটি।

উদয়ন ক্লাবের সদস্যরা নবনির্বাচিত সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদকে ফুলেল শুভেচ্ছা জানান। ছবি : বাংলারচিঠিডটকম

কম্বল পেয়ে বৃদ্ধা বিধবা মর্জিনা বলেন, এই জারে আমাগো কষ্ট দেইখা এমপি সাব আর কেলাব ঘর আগায়ে আইছে। আল্লাহ তাগো বালা করবো। দুই পা হারানো শারীরিক প্রতিবন্ধী জহুরুল হক আবেগ আপ্লুত হয়ে বলেন, কম্বল দেওনের জন্যে এমপি সাব, মেয়র সাব আমাগো মাঝে আইছে এতে আমরা বেজায় খুশি হইছি। উদয়ন হগল সুময় আমাগো কতা ভাবে।

কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ বলেন, উদয়ন ক্লাবের মতো প্রতিটি এলাকায় শীতার্ত মানুষের মাঝে এভাবে সামর্থ অনুযায়ী কম্বল বিতরণ করা হলে দরিদ্র মানুষেরা শীতের দুর্ভোগ থেকে রক্ষা পেতো। তিনি উদয়ন ক্লাবের ভূয়সী প্রশংসা করেন।

জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, উদয়ন ক্লাব সব সময় ভালো কাজ করে থাকে। আমরা এ ধরনের সংগঠনগুলোকে সামাজিক কাজ আরো বেশি করে করার জন্য উৎসাহিত করে থাকি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

বামুনপাড়া-তিরুথায় সুবিধাবঞ্চিত শীতার্তরা পেল উদয়ন ক্লাবের কম্বল

আপডেট সময় ০৬:৪৩:০৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪