ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

শীতার্তদের কম্বল দিলো বিউটি পার্লার ওনার্স অ্যাসোসিয়েশন

জামালপুর বিউটি পার্লার ওনার্স অ্যাসোসিয়েশনের কম্বল বিতরণ। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

‘আর্তের সেবায় আমরা সবাই একসাথে’ এই স্লোগানে জামালপুরে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে জামালপুর বিউটি পার্লার ওনার্স অ্যাসোসিয়েশন। ২২ জানুয়ারি বিকেলে জামালপুর পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়।

জামালপুর বিউটি পার্লার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাকিলা আশরাফের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন।

এসময় ১০০ জনের অধিক শীতার্ত ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

জামালপুর বিউটি পার্লার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাকিলা আশরাফ জানান, প্রচণ্ড শীতে যখন মানুষ জুবুথুবু খাচ্ছে ঠিক সেই সময়ে আমরা শীতবস্ত্র নিয়ে শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যতটুকু সম্ভব চেষ্টা করেছি শীতার্ত মানুষের পাশে থাকার। এসময় তিনি সমাজের বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।

শীতবস্ত্র বিতরণের সময় অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মৌসুমী জাহান, সদস্য নাঈমা সুলতানা, নীলা আক্তার, সাদিয়া আফরোজ, ফারজানা বিথি, স্বিগ্ধ সাথী ও নাসরিন জামানসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

শীতার্তদের কম্বল দিলো বিউটি পার্লার ওনার্স অ্যাসোসিয়েশন

আপডেট সময় ০৭:১১:০২ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪