ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত আইনজীবীর কার্যালয় থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, মাদক উদ্ধার এক শিক্ষকেই চলছে পশ্চিম চর নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত পাঠদান উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সামছুল হুদার সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত মাদারগঞ্জে সাপে কাটা নারীর মৃত্যু, স্বাস্থ্যকর্মীর উপর হামলা জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর

মেলান্দহে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দুই যুবকের

লাশ দেখতে ছুটে আসেন শোকার্ত স্বজন ও প্রতিবেশীরা। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ
মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহে ট্রেনে কাটা পড়ে শাকিল মিয়া (১৯) ও মজিবুর রহমান (১৮) নামে দুই জন নিহত হয়েছে। ২২ জানুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দুরমুট ইউনিয়নের রুকনাই এলাকার বটতলার পার্শ্বে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন, জামালপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক মো. রুকন উদ্দিন।

নিহত শাকিল মিয়া পূর্ব রুকনাই এলাকার শাহাবুদ্দিনের ছেলে। সে এবছর ইসলামপুর সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছে। অন্যদিকে মজিবুর রহমান একই এলাকার শহীদ শেখের ছেলে। সে দালান নির্মাণের কাজ করতো।

স্থানীয়রা জানান, ২২ জানুয়ারি দুপুরে শাকিল মিয়া ও মজিবুর রহমান বাড়ির পার্শ্বে রেললাইনে বসে কানে হেডফোন লাগিয়ে গেমস খেলছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ গামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই দু’জন মারা যায়। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে তাদের বাড়িতে নিয়ে যায়।

এ বিষয়ে জামালপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক রুকন উদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন ও মরদেহ দু’টির সুরতহাল করা হয়েছে। আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

মেলান্দহে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দুই যুবকের

আপডেট সময় ০৬:৪৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪