ঢাকা ১১:১৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন নিহত

বাংলারচিঠিডটকম ডেস্ক :
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ২২ জানুয়ারি ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কে ট্রাক ও ব্যাটারি চালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে মা ও তার শিশুকন্যা- সহ তিনজন নিহত হয়েছেন।

২২ জানুয়ারি দুপুর পৌঁনে দুইটায় উপজেলায় ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের চেরুমন্ডল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনই ব্যাটারি-চালিত অটোরিকশার যাত্রি ছিলেন। নিহতরা হলেন- জেলার মুক্তাগাছা উপজেলার ঘোগা গ্রামের নজরুল ইসলামে স্ত্রী হাসিনা বেগম (৪০) ও তার শিশুকন্যা আদিবা (৩) এবং অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মৃণাল কান্তি (৬৫)।

মুক্তাগাছার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, ময়মনসিংহ থেকে টাঙ্গাইলগামী একটি ট্রাক ময়মনসিংহ- টাঙ্গাইল সড়কের মুক্তাগাছা উপজেলার চেরুমন্ডল এলাকায় দুপুর পৌঁনে দুইটায় পৌঁছালে বিপরীত দিক থেকে মুক্তাগাছাগামী একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুর্ঘটনা-কবলিত যান দু’টি সড়কের পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার তিনযাত্রি মা হাসিনা বেগম ও তার শিশুকন্যা আদিবা এবং অপর যাত্রি মৃণাল কান্তি নিহত হন। এলাকাবাসী ও পুলিশ ঘটনাস্থল পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেছে।

তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধারের পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপলোডকারীর তথ্য

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন নিহত

আপডেট সময় ০৭:২৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪