ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান

হাথুরুসিংহের চোখ টি-টোয়েন্টি বিশ্বকাপে

বাংলারচিঠিডটকম ডেস্ক :

আগের নিউজিল্যান্ড সফরে টেস্ট না জেতার আক্ষেপ মিটিয়েছিল বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাঠে তাদেরই বিপক্ষে ওয়ানডেতে কোন জয় ছিলো না। চলতি সফরে শেষ হয়েছে ওই আক্ষেপ। এবার টি-টোয়েন্টি ফরম্যাটে আক্ষেপ মেটানোর পালা বাংলাদেশের সামনে। তবে এরচেয়ে বড় লক্ষ্যও আছে কোচ চন্ডিকা হাথুরুসিংহের সামনে। সেটা আসন্ন বিশ্বকাপ।

টি-টোয়েন্টি ফরম্যাটে এখনো ধারাবাহিক দল হয়ে উঠতে পারেনি বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে এখনও কোন ম্যাচেও জয় আসেনি। কাজটা কঠিন কিনা সেই প্রশ্নের উত্তরে টাইগার কোচ জানিয়ে দিলেন তার বড় লক্ষ্যের কথা, ‘কতটা কঠিন জিজ্ঞেস করলে বলব, আমরা এখনও নিউজিল্যান্ডে কোনো টি-২০ ম্যাচ জিতিনি। ওয়ানডেতে একটা জয় পেয়েছি সেটাও সিরিজের শেষ ম্যাচ। আমরা কীভাবে খেলতে চাই তার উপর কন্ডিশনের বড় একটা ভূমিকা আছে। একইসাথে আমরা একটা চোখ রাখছি বিশ্বকাপে। আমরা বিশ্বকাপের জন্য পরিকল্পনা সাজানোর চেষ্টা করছি।’

বিশ্বকাপের বছর, সেটা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। হাতে থাকা সময়ে নিজেদের পরিপূর্ণ প্রস্তুত করতে চান তিনি ‘বিশ্বকাপের আগে ১১টি ম্যাচ আছে। সাথে আবার বিপিএলও আছে। আমরা খেলোয়াড়দের স্বাভাবিক খেলার নিশ্চয়তা দিয়ে তাদের নিজ নিজ দায়িত্ব বুঝিয়ে দিতে চাই। বিশ্বকাপে ভালো করার জন্য… এটাই পরিকল্পনা। ১১টি ম্যাচই আছে আমাদের হাতে। এই পরিমাণ ম্যাচ প্রস্তুতির জন্য যথেষ্ট কি না তা বলে লাভ নেই। এই সময়ের মধ্যেই আমাদের প্রস্তুত হতে হবে।’

শেষ ওয়ানডের জয় এই ম্যাচেও কাজে লাগাতে চান কোচ হাথুরুসিংহে। ওয়ানডে ফরম্যাটে জয় এলেও, সেটা টি-টোয়েন্টিতে কাজে দেবে বলেই বিশ্বাস করেন তিনি, ‘এই জয় মানসিকভাবে অবশ্যই সহায়তা করবে। ভালো একটা জয় পেলে তো মানসিকভাবে সাহায্য করবেই। আপনি এমন পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে চাইবেন। সেটা যে ফরম্যাটই হোক। এই জয় আমাদের টি-২০ সিরিজে আত্মবিশ্বাস দেবে।’

আপলোডকারীর তথ্য

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

হাথুরুসিংহের চোখ টি-টোয়েন্টি বিশ্বকাপে

আপডেট সময় ০১:৩০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩