ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়ত ঋণে কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

শাকিব বাংলাদেশের ‘টম ক্রুজ’: মার্কিন নায়িকা

বাংলারচিঠিডটকম ডেস্ক :

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধে কাজ করেছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। ‘রাজকুমার’ নামের একটি সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে মার্কিন নায়িকাকে।

কোর্টনি কফি সিনেমাটির শুটিংয়ের জন্য বাংলাদেশে এসেছিলেন। ঢাকায় প্রথম লটের শুটিং শেষে আবারো যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন তিনি। কেমন ছিল প্রথমবারের মতো বাংলাদেশে সিনেমায় কাজের অভিজ্ঞতা? সেটাই এক ভিডিও বার্তায় জানিয়েছেন কোর্টনি।

তিনি বলেন, ‘যখন বাংলাদেশে আসার জন্য বিমানে উঠি তখনই মনে হচ্ছিল যে অন্যরকম এক অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছি। এখন পর্যন্ত সবকিছু দারুণ। তবে আমি যতটা প্রত্যাশা করেছিলাম তার চেয়েও অনেক বেশি দারুণ। অন্যান্য দেশে আইফেল টাওয়ারের মতো বিখ্যাত অনেক কিছু রয়েছে কিন্তু বাংলাদেশের মানুষের মন অনেক বড়। আমি মনে করি বাংলাদেশের মানুষ হৃদয় দিয়ে তাদের দেশকে সেরা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বৃহৎ জনসংখ্যা এবং তাদের আপ্যায়নের কারণে বাংলাদেশ ট্যুরিস্টদের অন্যতম আকর্ষণ হতে পারে।’

শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা দুর্দান্ত জানিয়ে কোর্টনি কফি বলেন, ‘শাকিব খান বাংলাদেশের ‘টম ক্রুজ’, এটা নিশ্চিত। সে কাজের প্রতি খুবই ডেডিকেটেড এবং প্রফেশনাল। সহশিল্পী হিসেবে একদমই পারফেক্ট। শুটিংয়ে সে খুবই মজার মানুষ। সবকিছু মিলিয়ে তার সঙ্গে কাজের অভিজ্ঞতা একদম পারফেক্ট।’

বাংলাদেশের ফুচকা, মিষ্টি, রসগোল্লা বেশ ভালো লেগেছে এই মার্কিন অভিনেত্রীর। তিনি বলেন, ‘এ দেশের মাছ, মিষ্টি, রসগোল্লা, ফুচকা বেশ ভালো লেগেছে। যুক্তরাষ্ট্রে ফিরে আসার আগে ঢাকার নিউমার্কেট থেকে আট জোড়া জুতা ও কিছু চাদর কিনে নিয়ে এসেছি। বড়দিনে এগুলো বাংলাদেশি উপহার হিসেবে ব্যবহার করব।’

আরশাদ আদনান প্রযোজিত ‘রাজকুমার’ সিনেমাটি পরিচালনা করছেন হিমেল আশরাফ। চলতি মাসেই ঢাকায় কয়েক দিনের শুটিংয়ের পর বর্তমানে পাবনায় চলছে কিছু অংশের শুটিং। নতুন বছরের শুরুতে বাকি অংশের শুটিং হবে যুক্তরাষ্ট্রে। এরপর ২০২৪ সালের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বিগ বাজেটের এই সিনেমাটি।

আপলোডকারীর তথ্য

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শাকিব বাংলাদেশের ‘টম ক্রুজ’: মার্কিন নায়িকা

আপডেট সময় ১২:৩০:০৬ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩