ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট!

কচুরিপানায় ঢাকা ছিল ভ্যানচালকের লাশ

সুজন সেন
নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলায় মুন্নাফ আলী (৪০) নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৫ ডিসেম্বর বিকালে উপজেলার পাঠাকাটা কান্দাপাড়ার বাঘমারি বিল থেকে ওই লাশটি উদ্ধার হয়।

মুন্নাফ আলী নকলার টালকী এলাকার মৃত ময়সর আলীর ছেলে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, ভ্যানচালক মুন্নাফ আলী ২৪ ডিসেম্বর বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হওয়ার পর আর বাড়ি ফিরেননি। সকালে বাঘমারি বিলে লোকজন কচুরিপানা দিয়ে ঢাকা অবস্থায় মুন্নাফ আলীর লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরবর্তীতে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত মুন্নাফের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নকলা থানায় আইনি প্রক্রিয়া চলমান আছে বলে জানিয়েছেন থানার ওসি আব্দুল কাদের মিয়া।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী

কচুরিপানায় ঢাকা ছিল ভ্যানচালকের লাশ

আপডেট সময় ০৭:৪৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩