ঢাকা ০১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

ইসরায়েল-গাজা যুদ্ধ : যিশুর জন্মস্থান বেথেলহামে নেই উৎসবের চিহ্ন

বাংলারচিঠিডটকম ডেস্ক :

যিশু খ্রিস্টের জন্মস্থান হিসেবে পরিচিত ফিলিস্তিনের বেথেলহাম শহর। প্রতিবছর বড়দিন উপলক্ষে বর্ণিল সাজে সেজে উঠে বেথেলহাম। ডিসেম্বরজুড়েই তীর্থযাত্রী ও পর্যটকদের ভিড়ে মুখরিত থাকে ঐতিহাসিক এ শহর। তবে এ বছর চার্চ অব দ্য নেটিভিটিতে নেই কোনো আলোকসজ্জা, ক্রিসমাস ট্রি, বাজনা বা উৎসবের কোনো চিহ্ন।

শহরের কেন্দ্রস্থল ম্যাঞ্জার স্কয়ারের ঐতিহ্যবাহী ক্রিসমাস ট্রি এবার নেই। নেই ক্রিসমাস ক্যারল ও বড়দিন উপলক্ষ্যে কোনো মেলা। বড়দিনের কুচকাওয়াজ ও ধর্মীয় অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। এ বছর আয়োজকরা বড়দিনের অধ্যাত্মিক বিষয়গুলো পালনের কথা বললেও প্রথাগত উদযাপন ভুলে যেতে বলেছেন।

এ বছরের বড়দিন উপলক্ষে কয়েক মাস আগেই বেথেলহামের বাড়িঘর রাস্তাঘাট সাজানো হয়েছিল। তবে এসব এখন পরিত্যক্ত। চার্চ অব দ্য নেটিভিটির সামনে ঐতিহ্যবাহী সাজসজ্জার জায়গায় ২০২৩ সালের বড়দিনে এমন দৃশ্য তৈরি কড়েছে যাতে মনে হচ্ছে গাজার ধ্বংসস্তূপের মধ্যে যিশুর পৃথিবীতে প্রবেশের ঘটনা।

গত ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালায় হামাস। এতে ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হন। ওই দিনই গাজা উপত্যকায় পাল্টা নির্বিচার বোমা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। পরে গাজায় স্থল অভিযান শুরু করে তারা। হামাস নির্মূলের নামে আকাশ ও নৌপথে হামলার পাশাপাশি স্থল অভিযান পরিচালনা করছে ইসরায়েল। বেথেলহাম শহরের বেশিরভাগ মানুষের স্বজন, প্রিয়জন এবং বন্ধুরা গাজায় বাস করেন। পশ্চিম তীরের বেথেলহামজুড়ে তাই স্বজন হারানোর কান্না। যুদ্ধকালীন চরম আতঙ্ক আর অনিশ্চয়তায় হচ্ছে না বড়দিন উদযাপন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

ইসরায়েল-গাজা যুদ্ধ : যিশুর জন্মস্থান বেথেলহামে নেই উৎসবের চিহ্ন

আপডেট সময় ১২:১৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩