ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে বাঁশির শব্দে ছুটল ঘোড়া, উল্লাসে মাতল হাজারো দর্শক জামালপুরে নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ক এপির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী

কারচুপি-অনিয়মের ঘটনা ঘটলে তাৎক্ষণিক ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে : সিইসি

ময়মনসিংহ জেলার সকল সংসদীয় আসনে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা। ছবি: সংগৃহীত

বাংলারচিঠিডটকম ডেস্ক :

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে। ভোট কেন্দ্রে কারচুপি বা অনিয়মের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে। কেন্দ্রের সর্বোচ্চ কর্মকর্তা হচ্ছেন প্রিজাইডিং অফিসার।

তিনি বলেন, ভোটের দিন পোলিংয়ের মধ্যে কারচুপি হলে, জবরদস্তি সীল মারার মতো কোন ঘটনা ঘটলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তবে এ ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা কম। যদি কোন কেন্দ্রে এরকম ঘটনার খবর শোনা যায়, প্রিজাইডিং বা রিটার্নিং অফিসার ভোটগ্রহণ বন্ধ করে দিতে পারবে। ভোটগ্রহণ বন্ধ করে দিতে হবে। এটা আইন, আর যদি নির্বাচন কমিশন শুনতে পারে, বা এ ধরনের কিছু প্রত্যক্ষ করে তবে কমিশনও ভোটগ্রহণ বন্ধ করে দিতে পারবে।

২৪ ডিসেম্বর দুপুরে ময়মনসিংহ নগরীর ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে জেলার সকল সংসদীয় আসনে প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি অবান্তর প্রচারণায় বিশ্বাস না করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনে নিরপেক্ষ আচরণের কোন ব্যত্যয় ঘটবে না।

তিনি বলেন, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের সাথে মতবিনিময়ের উদ্দেশ্য হচ্ছে, তাদের বক্তব্য খোলামেলা শোনা। অধিকাংশ বলেছে পরিবেশ ভালোই আছে। তবে কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা থাকলেও মোটা দাগে কোন আপত্তি আসেনি।

বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম, রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীসহ বিভাগীয়-জেলা কর্মকর্তা ও নির্বাচনের প্রার্থীরা উপস্থিত ছিলেন।

পরে তিনি টাউন হল এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের মতবিনিময় সভায় অংশ নেন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ

কারচুপি-অনিয়মের ঘটনা ঘটলে তাৎক্ষণিক ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে : সিইসি

আপডেট সময় ০৯:২৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩