ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ১২ ইসলামপুরে ১০৮ প্রধান শিক্ষক, ৭২ নৈশপ্রহরী পদ শূন্য ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

বিশাল বিজয় শোভাযাত্রা করলেন স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম

মিছিলে নেতৃত্ব দেন স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল করিম রেজনু। ছবি : বাংলারচিঠিডটকম

এম আলমগীর
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

মহান বিজয় দিবস উপলক্ষে জামালপুর-৫ (সদর) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য মো. রেজাউল করিমের নেতৃত্বে বিজয় মাসের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

২১ ডিসেম্বর বিকেলে সাড়ে ৩টার দিকে জামালপুর শহরের পিটিআই মোড় থেকে এই শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগনেতা মো. রেজাউল করিম। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয় শোভাযাত্রা। বিজয় দিবস উপলক্ষে শোভাযাত্রাটি বের করা হলেও এটি মূলতঃ স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীকের বিশাল নির্বাচনী মিছিলে পরিণত হয়। জামালপুর সদর আসনের জামালপুর পৌরসভা এলাকায় ও সদর উপজেলার ১৫টি ইউনিয়নের হাজার হাজার কর্মী-সমর্থক এই মিছিলে অংশ নেন।

মিছিল শেষে ফৌজদারি মোড়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য মো. রেজাউল করিম বলেন, আপনাদের ভালোবাসায় আমি সিক্ত হয়েছি। আজকে যে শোভাযাত্রার মাধ্যমে আপনারা আমাকে সমর্থন জানিয়েছেন আপনাদের কাছে চির কৃতজ্ঞ থাকবো।

তিনি আরও বলেন, ৭ জানুয়ারি আপনাদের পবিত্র ভোটের মাধ্যমে এই পরিশ্রম স্বার্থক হবে বলে আমি বিশ্বাস করি। এ সময় তিনি ভোটারদের ঈগল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।

সাবেক ছাত্রলীগ নেতা নূর হোসেন আবাহনীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মনু, মহিলা আওয়ামী লীগ নেত্রী নাজনীন আক্তার প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

বিশাল বিজয় শোভাযাত্রা করলেন স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম

আপডেট সময় ১২:১৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩