ঢাকা ০৪:২২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত

গোপনে দেশে শাবনূর, পর্দায় ফিরছেন মাহফুজের হাত ধরে

বাংলারচিঠিডটকম ডেস্ক :

প্রায় তিন বছর পর গোপনে দেশে ফিরেছেন ঢাকাই সিনেমার নন্দিত চিত্রনায়িকা শাবনূর। সেটাও কিনা নিজের জন্মদিনে। আজ ১৭ ডিসেম্বর এই নায়িকার ৪৫তম জন্মদিন। জীবনের বিশেষ এই দিনে শাবনূর দিলেন ভক্তদের সুখবর। আগামী ঈদে আসবে তার নতুন চলচ্চিত্র।

এ বিষয়ে শাবনূর জানান, পরিবার ও কাছের মানুষেরা ছাড়া ঢাকায় আসার খবরটা আপাতত কাউকে জানাতে চাননি। তিন বছর পর দেশে ফেরাতে জমে আছে অনেক কাজ। নিরিবিলি সেসব সেরেও নিচ্ছেন।

শোনা যাচ্ছে, দুই পর্দার জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদের হাত ধরে আবারও পর্দায় ফিরছেন এই নায়িকা। ‘সখা’ নামের ছবিতে শাবনূরের বিপরীতে দেখা যাবে মাহফুজ আহমেদকে।

ছবিটি পরিচালনা করবেন চয়নিকা চৌধুরী। আগামী বছরের দুই ঈদের যেকোনো একটিতে তাদের চলচ্চিত্রের পর্দায় দেখা যেতে পারে।

১৯৯৩ সালে প্রয়াত নির্মাতা এহতেশামের ‘চাঁদনী রাতে’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে শাবনূরের। এরপর ২০১৮ সালের জানুয়ারিতে সর্বশেষ শাবনূর অভিনীত ‘পাগল মানুষ’ ছবিটি মুক্তি পায়। মাঝখানে প্রায় ৫ বছর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি তাকে।

আপলোডকারীর তথ্য

জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

গোপনে দেশে শাবনূর, পর্দায় ফিরছেন মাহফুজের হাত ধরে

আপডেট সময় ০৯:০২:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩