ঢাকা ০১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার

এনটিভির কম্বল পেলেন জামালপুরের ২০০ অসহায় মানুষ

জামালপুরে এনটিভি পরিবারের পক্ষ থেকে অসহায় ও দরিদ্রদের কম্বল বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরে এনটিভি পরিবারের পক্ষ থেকে অসহায় ও দরিদ্রদের কম্বল বিতরণ করা হয়। ছবি: আসমাউল আসিফ

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। শীতের শুরুতেই এনটিভি পরিবারের পক্ষ থেকে সমাজের অসহায় ও দরিদ্রদের জন্য এই সহায়তা প্রদান করা হয়। শীতের তীব্রতা থেকে রক্ষার জন্য এনটিভির এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকলেই।

বিস্তীর্ণ চরাঞ্চল বেষ্টিত জামালপুরে প্রকৃতিক কারণেই শীতের তীব্রতা একটু বেশি অনুভূত হয়। তাছাড়া আর্থ সমাজিকভাবে অনুন্নত ও পিছিয়ে পড়া এই জেলায় অসহায় ও দরিদ্র মানুষের সংখ্যাও কম নয়। তাই অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণের উদ্যোগ নেয় এনটিভি পরিবার।

শীতের শুরুতেই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সমাজের সকল স্তরের মানুষ।

কম্বল নিতে আসা অসহায় ও দরিদ্ররা। ছবি: আসমাউল আসিফ

জামালপুরের বগাবাইদ এলাকায় এনটিভির উদ্যোগে আয়োজন করা হয় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানের। বগাবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, জামালপুর জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আইনজীবী ইউসুফ আলী, বগাবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি বাদশাহ, স্থানীয় সমাজসেবক আনসার আলী, বাকিবিল্লাহ খান, আনোয়ার হোসেন, সাংবাদিক তানভীর আজাদ মামুন, খন্দকার রাজু আহমেদ ফুয়াদ, এনটিভির জামালপুর জেলা প্রতিনিধি আসমাউল আসিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা শীতের তীব্রতা থেকে রক্ষায় সুবিধা বঞ্চিতদের জন্য এনটিভির এই মানবিক সহায়তাকে স্বাগত জানিয়ে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি ভালোবাসার উষ্ণতা ছড়াতে এনটিভি প্রতি বছরই এই ধরনের আয়োজন করবে বলে প্রত্যাশা করেন বক্তারা।

পরে এনটিভির পক্ষ থেকে ২০০ শীতার্ত অসহায় ও দরিদ্র নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতের কষ্ট থেকে পরিত্রাণ পেতে কম্বল পেয়ে এনটিভির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান উপকারভোগীরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

এনটিভির কম্বল পেলেন জামালপুরের ২০০ অসহায় মানুষ

আপডেট সময় ০৬:২৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩