ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গৃহবধূকে ধর্ষণের দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ড বৈলডাঙ্গা বিলের প্রকৃতিতে সৌন্দর্য ছড়াচ্ছে লাল শাপলা ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে বাঁশির শব্দে ছুটল ঘোড়া, উল্লাসে মাতল হাজারো দর্শক জামালপুরে নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ক এপির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল

দেওয়ানগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত

শোভাযাত্রায় অংশ নেন প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ।ছবি: বাংলারচিঠিডটকম

আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউএনও শেখ জাহিদ হাসান প্রিন্স। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল
দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুর দেওয়ানগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। ৬ ডিসেম্বর সকালে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বার্হী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স, সহকারী কমিনার (ভূমি) আশরাফ আলী, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তারিকুজ্জামান তারিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা সামসুল হক, সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম।

উল্লেখ্য, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে দেওয়ানগঞ্জ উপজেলা মুক্ত করে বীর মুক্তিযোদ্ধারা। ১১ নম্বর সেক্টরের অধীনস্থ গাজী নাছির কোম্পানির প্লাটুন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের নেতৃত্বে ১১ সদস্যের মুক্তিযোদ্ধাদের একটি দল দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ঘাট এলাকায় অবস্থিত পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্পে আক্রমণ করে। সেদিন পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকাররা পালিয়ে যায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গৃহবধূকে ধর্ষণের দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ড

দেওয়ানগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত

আপডেট সময় ০৮:৫৬:২৮ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩