ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা শুরু জুলাই শহিদদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে হামলা : প্রতিবাদে জামালপুরে এনসিপির মশাল মিছিল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

ইসলামপুরে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুরে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় বাদশা মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ৬ ডিসেম্বর দুপুরে উপজেলার চিনাডুলী-মাহমুদপুর আঞ্চলিক পাকা সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত বাদশা মিয়া উপজেলার চিনাডুলী ইউনিয়নের দক্ষিণ চিনাডুলী গ্রামের মৃত মাদু আকন্দের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বসতবাড়ি সংলগ্ন চিনাডুলী-মাহমুদপুর আঞ্চলিক পাকা সড়কের এক পাশ থেকে অপর পাশে হেঁটে পারাপার হচ্ছিলেন বাদশা মিয়া। এ সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে বাদশা মিয়া মাথায় গুরুতর আঘাত পান। পরে স্বজনরা দ্রুত চিকিৎসার জন্য ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

চিনাডুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলের ধাক্কায় বাদশা মিয়া নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মোটরসাইকেল চালিয়ে পালিয়েছে চালক।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত হওয়ার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড

ইসলামপুরে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

আপডেট সময় ০৮:৩৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩