ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে : শিক্ষামন্ত্রী প্রকৃতির সুরক্ষায় ২০৩০ সালের লক্ষ্য অর্জনে নতুন অঙ্গীকার প্রায় ২০০ দেশের যুক্তরাষ্ট্রে জি-২০ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, ইউক্রেন ইস্যুতে অনড় রাশিয়া দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরী করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী নকলায় মহাসড়কে গাছের গুঁড়িতে জনদুর্ভোগ, ৫ জনকে জরিমানা মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হলেন হুমায়ুন, সম্পাদক খাদেমুল বিশ্ব ইজতেমার আগেই মারকাজ পুনরুদ্ধারের দাবিতে ইসলামপুরে মহাসমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ইলিশ ধরতে পদ্মা-মেঘনায় জেলেদের ভিড়

পাকিস্তান ক্রিকেট দলের কোচের দায়িত্ব পেলেন হাফিজ

বাংলারচিঠিডটকম ডেস্ক :

পাকিস্তান ক্রিকেট দলের পরিচালক হবার পর এবার প্রধান কোচের দায়িত্ব পেলেন দেশটির সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। আসন্ন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে একসাথে দলের পরিচালক ও প্রধান কোচ হিসেবে কাজ করবেন হাফিজ।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, দলের পরিচালক ও প্রধান কোচের দায়িত্ব একজনকেই দিবে পাকিস্তান। আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ ও জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে একত্রে দু’টি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার হাফিজ।

দুই বছর আগেই পাকিস্তানের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ৪৩ বছর বয়সী হাফিজ। কোচিং পর্যায়ে আগে কোন অভিজ্ঞতা নেই তার। কিন্তু পাকিস্তানের বর্তমান টিম ম্যানেজমেন্ট মনে করে, দলের পরিচালক ও প্রধান কোচের জন্য দু’টি আলাদা পদের প্রয়োজন নেই।

ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার কারণে ইতোমধ্যে দলের অধিনায়কত্ব ছেড়েছেন বাবর আজম। টেস্ট ফরম্যাটের দায়িত্ব পেয়েছেন শান মাসুদ ও টি-টোয়েন্টির অধিনায়ক নির্বাচিত হয়েছেন শাহিন শাহ আফ্রিদি।

পাকিস্তান দলের পুরো কোচিং প্যানেলেও ব্যাপক রদবদল হয়েছে। পরিচালকের পদ থেকে মিকি আর্থারকে সরিয়ে আগেই হাফিজকে দায়িত্ব দেওয়া হয়। বিশ্বকাপে প্রধান কোচ থাকা গ্রান্ট ব্র্যাডবার্নের জায়গাতেও বসেছেন হাফিজ।

২০০৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর পাকিস্তানের হয়ে ৫৫ টেস্ট ৩৬৫২ রান ও ৫৩ উইকেট, ২১৮ ওয়ানডেতে ৬৬১৪ রান ও ১৩৯ উইকেট এবং ১১৯টি টি-টোয়েন্টিতে ২৫১৪ রান ও ৬১ উইকেট শিকার করেন হাফিজ। ২০২১ সাল থেকে জাতীয় দলের হয়ে না খেললেও, এ বছরের আগস্টে যুক্তরাষ্ট্রের মাস্টার্স টি-টেন ক্রিকেটে খেলেছেন তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী

পাকিস্তান ক্রিকেট দলের কোচের দায়িত্ব পেলেন হাফিজ

আপডেট সময় ০৬:২৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩