ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একজন দক্ষ কর্মী রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে পারে : পুলিশ সুপার ফারাহানা ইসলামপুর প্রেসক্লাবে ডেইলি বাংলাদেশ পোর্টালের সম্পাদক শাহিদকে সংবর্ধনা সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে দেওয়ানগঞ্জে মানববন্ধন জনগণকে দেওয়া সকল প্রতিশ্রুতি রক্ষা করছে বিএনপি : সংসদ সদস্য শামীম তালুকদার প্রকৃতি রক্ষার বৈশ্বিক লক্ষ্য অর্জনের উপায় খুঁজতে আর্মেনিয়ায় জাতিসংঘ সম্মেলন শুরু ট্রাম্পের সমালোচনার মুখে উত্তেজনা প্রশমনে মার্কিন দূতদের সঙ্গে জেলেনস্কির আলোচনা জেলেনস্কির সমালোচনায় ট্রাম্প, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্তের পক্ষে সাফাই মাদারগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান বাবুল বস্তুনিষ্ঠতা এবং পেশাদারিত্ব কালবেলাকে শীর্ষে নিয়ে গেছে : অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া মামুন। জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রথম দিন কত আয় করল সালমান-ক্যাটরিনার ‘টাইগার থ্রি’?

বাংলারচিঠিডটকম ডেস্ক :

বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি সালমান খান ও ক্যাটরিনা কাইফ। বিশেষ করে ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির সিনেমায় তাদের রসায়ন দর্শকরা বেশ উপভোগ করেছেন। এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিয়ে হাজির হয়েছেন সালমান-ক্যাটরিনা। ১২ নভেম্বর বিশ্বের ৮ হাজার ৯০০ পর্দায় মুক্তি পেয়েছে যশরাজ ফিল্মস প্রযোজিত এই সিনেমা। মুক্তির প্রথম দিনে বেশ ভালো করেছে সালমান খান অভিনীত ‘টাইগার থ্রি’। তবে দিওয়ালির দিনে মুক্তি পাওয়ায় ভারতে কিছুটা কম আয় করেছে।

বলি মুভি রিভিউজ ডটকম জানিয়েছে, মুক্তির প্রথম দিনে শুধু ভারতে ‘টাইগার থ্রি’ সিনেমা আয় করেছে ৪৫ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ৭০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৯২ কোটি ৫৭ লাখ টাকার বেশি। তবে দিওয়ালির দিন না হয়ে অন্যদিন হলো আয়ের পরিমাণ আরো বেশি হতো। মুক্তির প্রথম দিনে আয় করা বলিউড সিনেমার তালিকায় ‘টাইগার থ্রি’ এখন তৃতীয় অবস্থানে।

‘টাইগার থ্রি’ মুক্তির পর দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে। বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ এক টুইটে, সিনেমাটিকে পাঁচে চার দিয়েছেন। তার ভাষায়, ‘এই দীপাবলিতে সবচেয়ে বড় ধামাকা ‘টাইগার থ্রি’। ক্যাটরিনা কাইফ দারুণ ফর্মে রয়েছেন। বিশেষ করে তার অ্যাকশন দৃশ্যগুলো আপনাকে নাড়িয়ে দেবে। ক্যামিও চরিত্রে দুর্দান্ত শাহরুখ খান, হিংস্র সালমান খান।’

‘টাইগার থ্রি’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। সিনেমাটির অ্যাকশন দৃশ্যে সালমানের সঙ্গে হাজির হবেন শাহরুখ। তাদের অ্যাকশন দৃশ্যের জন্য প্রযোজক আদিত্য চোপড়া ৩৫ কোটি রুপি ব্যয় করেছেন। টাইগার সিরিজের আগের দুই সিনেমা ‘এক থা টাইগার’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো নতুন সিনেমাটিতেও সালমানের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন ক্যাটারিনা কাইফ। ৩০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা পরিচালনা করেছেন মণীশ শর্মা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একজন দক্ষ কর্মী রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে পারে : পুলিশ সুপার ফারাহানা

প্রথম দিন কত আয় করল সালমান-ক্যাটরিনার ‘টাইগার থ্রি’?

আপডেট সময় ০৬:২০:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩