ঢাকা ১০:৩১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাকা ফেরতের দাবিতে মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও, অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭টি ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ জামালপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান জিলানী, লিয়ন সেক্রেটারি শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পিয়ারপুরে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী

বলিউডের ‘বাদশা’র জন্মদিন আজ, মাঝরাতে অসংখ্য ভক্তের ভিড়

বাংলারচিঠিডটকম ডেস্ক :

বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানের জন্মদিন আজ। ৫৮ বছরে পা দিলেন অভিনেতা। প্রিয় ‘বাদশা’ জন্মদিন পালন করতে, তাকে শুভেচ্ছা জানাতে তার বাড়ির সামনে মাঝরাতেই পৌঁছে যান অগুনতি ভক্ত।

তাকে এক ঝলক দেখার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন ‘মন্নত’-এর সামনে। বিশেষ এই দিনটায় ভক্তদের হতাশ করেননি তিনি কখনও। এ বারও এলেন রাত ১২টা বাজার একটু পরেই।

মধ্যরাতে অনুরাগীদের স্বপ্ন পূরণ করলেন নায়ক। বাড়ির লাগোয়া সেই পরিচিত বারান্দায় এসে হাত নাড়লেন ভক্তদের উদ্দেশে। পরনে ডেনিম জিন্স, কালো রঙের টি-শার্ট, মাথায় কালো টুপি এবং চোখে চশমা। রেলিংয়ের ওপর উঠে ভক্তদের উদ্দেশে ছুড়ে দিলেন চুমু। তার পরেই তার ট্রেডমার্ক ভঙ্গিতে ভক্তদের উদ্দেশে দুই হাত বাড়িয়ে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। হাতজোড় করে ধন্যবাদও জানালেন সকলকে। প্রিয় নায়কের দেখা পেয়ে অনুরাগীদের উত্তেজনা এবং উচ্ছ্বাস বাঁধনছাড়া, ফাটল বাজিও।

এ বারের জন্মদিন একটু অন্য ভাবে কাটাবেন শাহরুখ। সেই মতো প্রস্তুতি শুরু করে দিয়েছে তার টিম। অতিথি তালিকাও তৈরি। সূত্রের খবর, নিজের জন্মদিনটা এ বছর ভারতীয় সিনেমার তারকাদের সঙ্গে কাটাতে চান শাহরুখ। জন্মদিনে শাহরুখকে বিশেষ একটি উপহার দেবেন পরিচালক রাজকুমার হিরানি। তার আগামী ছবি ‘ডানকি’রও টিজার আসবে আজই।

আপলোডকারীর তথ্য

টাকা ফেরতের দাবিতে মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও, অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা

বলিউডের ‘বাদশা’র জন্মদিন আজ, মাঝরাতে অসংখ্য ভক্তের ভিড়

আপডেট সময় ০৩:৪০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩