ঢাকা ০২:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স বঙ্গোপসাগরে নিম্নচাপ : ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর শহরে বিক্ষোভ মিছিল নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা

মেলান্দহে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত

মেলান্দহে জাতীয় যুব দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ
মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

‘স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে জামালপুরের মেলান্দহে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। ১ নভেম্বর বেলা ১১টার দিকে বিভিন্ন কর্মসূচি পালন করেছে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।

এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের হয়ে মেলান্দহ বাজারের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরে অডিটোরিয়াটির হলরুমের দ্বিতীয় তলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম মিঞার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুজ্জামান।

যুব উন্নয়নের সহকারী কর্মকর্তা মাসুদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, পৌর আওয়ামী লীগের সভাপতি ও নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হারুন অর রশিদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুর রহমান প্রমুখ। এছাড়াও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা রকিবুল হাসান, ফিরোজ মিয়াসহ আরও অনেকে এসময় উপস্থিত ছিলেন ।

পরে সুবিধাভোগীদের মাঝে যুবঋণের চেক, প্রশিক্ষণ সনদ ও প্রশিক্ষণের ভাতা বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স

মেলান্দহে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত

আপডেট সময় ০৮:১৪:১৮ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩