ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

ঢাকায় বিএনপি-জামায়াতের বর্বরোচিত হামলার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

ঢাকায় বিএনপি-জামায়াতের সন্ত্রাসের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

ঢাকায় পুলিশ সদস্য আমিনুল ইসলাম পারভেজকে হত্যা এবং সাংবাদিকদের ওপর নির্মম নির্যাতনসহ সারাদেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৩০ অক্টোবর দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ড জেলা শাখা শহরের দয়াময়ী মোড়ে এ কর্মসূচির আয়োজন করে।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ড জেলা শাখার সভাপতি মাহফুজুর রহমান মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির ও বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান হীরু, সেক্টর কামান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ জেলা শাখার সভাপতি প্রকৌশলী আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা, জেলা ছাত্রলীগের সভাপতি খাবিরুল ইসলাম বাবু, মুক্তিযোদ্ধা সন্তান জাফর ইকবাল, শফিউদ্দৌলাহ চিশতী, হারুন অর রশিদ স্বপন প্রমুখ।

বক্তারা ঢাকায় সমাবেশের নামে বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা ঢাকায় আমিনুল ইসলাম পারভেজ নামের একজন পুলিশ সদস্য ও মুক্তিযোদ্ধা সন্তানকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে। তারা পুলিশ হাসপাতালসহ বিভিন্ন স্থানে আগুন সন্ত্রাস করে বেশ কয়েকটি বাসসহ যানবাহন পুড়িয়েছে। কোনো সভ্য সমাজে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

ঢাকায় বিএনপি-জামায়াতের বর্বরোচিত হামলার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

আপডেট সময় ১০:০৯:২৭ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩