ঢাকা ১২:০৪ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

মুক্তিযোদ্ধা হত্যায় রেলওয়ে থানার সাবেক ওসিসহ চারজনের যাবজ্জীবন

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুরে মুক্তিযোদ্ধা আব্দুল বারিক হত্যা মামলায় রেলওয়ে থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপ-পরিদর্শক, টিসি ও এক কনস্টেবলকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিনমাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

৩১ অক্টোবর দুপুরে জেলা বিশেষ দায়রা জজ মোহাম্মদ আবু তাহের এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জামালপুর রেলওয়ে থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌরচন্দ্র মজুমদার, সহকারী উপপরিদর্শক সোরহাব আলী, কনস্টেবল তপন বড়ুয়া ও টিসি আনিছুর রহমান।

গৌরচন্দ্র মজুমদার যশোর জেলার টিবি ক্লিনিক রোড এলাকার দূর্গাচরণ মজুমদারের ছেলে। সোরহাব আলী জামালপুরের মেলান্দহ থানার মেঘার বাড়ি এলাকার মৃত শুকুর মাহমুদের ছেলে। তপন বড়ুয়া চট্টগ্রাম জেলার কুটিয়া থানার মৈতলা এলাকার অশোক বড়ুয়ার ছেলে এবং আনিছুর রহমান জামালপুরের মেলান্দহ থানার সাদিপাটি এলাকার মৃত আবুল কুদ্দুছের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১১ জুলাই জামালপুর রেলস্টেশনে ছোট ছেলেকে আটকে রাখা ও উৎকোচ দাবির কারণ জানতে চাইলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারিককে পিটিয়ে আহত করেন আসামিরা। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ময়মনসিংহ সিএমএস হাসপাতালে মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় ওই বীর মুক্তিযোদ্ধার বড় ছেলে শাহ্ মো. মিজানুর রহমান মুকুল বাদী হয়ে জামালপুর রেলওয়ে থানায় চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

আপলোডকারীর তথ্য

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

মুক্তিযোদ্ধা হত্যায় রেলওয়ে থানার সাবেক ওসিসহ চারজনের যাবজ্জীবন

আপডেট সময় ০৭:০২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩