ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা নকলায় চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, পথচারী নিহত যৌতুক : স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড

স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে সরিষাবাড়ীতে মুক্তিযোদ্ধা-জনতার সমাবেশ

সমাবেশে বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান এমপি।ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

স্মার্ট বাংলাদেশ বির্নিমাণ ও মাদক, সন্ত্রাস, দুর্নীতি, বেকারত্ব, জঙ্গিবাদ ও রাজাকারমুক্ত উপজেলা গড়তে জামালপুরের সরিষাবাড়ীতে মুক্তিযোদ্ধা-জনতার মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর বিকেলে সরিষাবাড়ী রেলস্টেশন প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করে সরিষাবাড়ী আওয়ামী পরিবার।

এ উপলক্ষে দুপুর গড়াতেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে দলে দলে সমাবেশস্থলে আসেন নেতাকর্মীরা। মুহূর্তেই সমাবেশস্থল কানায় কানায় ভরপুরে পরিণত হয়। এতে মুক্তিযোদ্ধা, নানা পেশাজীবী মানুষসহ নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান এমপি।

সমাবেশে অংশগ্রহণকারীবৃন্দ।ছবি: বাংলারচিঠিডটকম

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিশ্বের দরবারে এদেশের মর্যাদা বাড়িয়েছেন মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এ বাংলায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই। জঙ্গি, জামায়াত, রাজাকার এদের জন্য এদেশ স্বাধীন হয়নি। জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকার মনোনয়ন দিবেন তার পক্ষেই কাজ করে যাব। তবে এই সরিষাবাড়ীতে নৌকার বিকল্প কোন কিছুই মেনে নেওয়া হবে না।

তিনি আরও বলেন, এ উপজেলাকে মাদক, সন্ত্রাস, দুর্নীতি, বেকারত্ব, জঙ্গিবাদ ও রাজাকারমুক্ত উপজেলা হিসেবে গড়তে মুরাদ হাসানের মতো বলিষ্ঠ নেতৃত্ব প্রয়োজন। এ কারণে বর্তমান সাংসদ মুরাদ হাসানের জন্য নৌকা প্রতীকের মনোনয়নের জোর দাবি জানান তারা।

এতে বিশেষ অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির, মো. মোফাজ্জল হোসেন, মো. লুৎফর রহমান লুলু, মো. তাইফুল ইসলাম বাবুল, মহাদান ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আজমত আলী মাষ্টার, জেলা পরিষদের সদস্য সহকারী অধ্যাপক খোরশেদ আলম ভিপি, উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম রনি প্রমুখ বক্তব্য রাখেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে সরিষাবাড়ীতে মুক্তিযোদ্ধা-জনতার সমাবেশ

আপডেট সময় ০৬:৪৮:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩