ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস ঘোষণার মধ্যদিয়ে সামাজিক ব্যধিমুক্তির আন্দোলন আরো জোরদার হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার

জামালপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়া ধর্ষণ মামলার প্রধান আসামি মিলন। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি মো. মিলনকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। ৮ অক্টোবর জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নারিকেলি শেখ বাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মিলন সদর উপজেলা বিনন্দের পাড়া এলাকার মৃত শরীফ উদ্দিনের ছেলে।

জামালপুর র‌্যাব-১৪, সিপিসি-১, স্কোয়াড্রন লিডার কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, জামালপুর সদর থানায় গত ২৬ জুন নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের হয়। এ মামলা দায়ের পর থেকে আসামিরা গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়ায়। ঘটনার পর থেকে র‌্যাব ছায়া তদন্ত শুরু করেন। এই তদন্তের প্রেক্ষিতে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেন র‌্যাব সদস্যরা। পরে আসামি মিলনের অবস্থান নিশ্চিত হয়ে সদর উপজেলা নারিকেলী শেখের বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। পরে আসামিকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ সময় তিনি আরও জানান, এ মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য র‌্যাব-১৪ এর অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ২৪ জুন এক দিনমজুরের স্ত্রী (৩৫) ধর্ষণের শিকার হন। এ ঘটনার দুইদিন পর ধর্ষণের শিকার ওই নারী সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট সময় ০৮:১৩:৫০ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩