ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

শেষ ওয়ানডে জিতে ভারতের কাছে হোয়াইটওয়াশ এড়ালো অস্ট্রেলিয়া

বাংলারচিঠিডটকম ডেস্ক

২৭ সেপ্টেম্বর রাতে তৃতীয় ও শেষ ওয়ানডে জিতে ভারতের কাছে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ এড়িয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। শেষ ম্যাচে ৬৬ রানের জয় পেয়েছে অসিরা। তবে প্রথম দুই ম্যাচ জয়ে সিরিজটি ২-১ ব্যবধানে নিজেদের করে রেখেছে স্বাগতিক ভারতীয় ক্রিকেট দল।

রাজকোটে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। মিচেল মার্শের সাথে ৪৯ বলে ৭৮ রান তুলে প্রথম ব্যাটার হিসেবে আউট হন ডেভিড ওয়ার্নার। যার মধ্যে ওয়ার্নারের অবদান ছিল ৬টি চার ও ৪টি ছক্কায় ৩৪ বলে ঝড়ো গতির ৫৬ রান।

সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে ৯৬ রানে আউট হন মার্শ। ৮৪ বল খেলে ১৩টি চার ও ৩টি ছক্কা মারেন তিনি। এরপর স্টিভেন স্মিথ ৭৪ ও মার্নাস লাবুশেন ৭২ রান করেন। চার ব্যাটারের ঝড়ো হাফ-সেঞ্চুরির ইনিংসে ৫০ ওভারে ৭ উইকেটে ৩৫২ রানের বড় সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। ভারতের পেসার জসপ্রিত বুমরাহ ৮১ রানে ৩ উইকেট নেন।

জবাবে অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলির জোড়া হাফ-সেঞ্চুরিতে ২৬ ওভার পর্যন্ত লড়াইয়ে ছিলো ভারত। রোহিত ৫৭ বলে ৮১ এবং কোহলি ৬১ বলে ৫৬ রানে আউট হবার পর চাপে পড়ে ভারত। মিডল অর্ডার ব্যাটাররা দায়িত্ব নিতে না পারলে ২ বল বাকী থাকতে ২৮৬ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার অফ স্পিনার গ্লেন ম্যাক্সওয়েল ৪০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন। সিরিজ সেরা হন ভারতের শুভমান গিল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

শেষ ওয়ানডে জিতে ভারতের কাছে হোয়াইটওয়াশ এড়ালো অস্ট্রেলিয়া

আপডেট সময় ০৬:০১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩